সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কৃষ্ণসাগরে নৌকা ডুবে ২১ শরণার্থীর মৃত্যু

news-image

কৃষ্ণসাগরে শরণার্থী ও অভিবাসীদের একটি নৌকা ডুবে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এতে ৯ জনের বেশি নিখোঁজ রয়েছে।
শুক্রবার তুরস্ক উপকূলে এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে আলজাজিরার খবরে বলা হয়েছে, একটি মাছ ধরার নৌকায় করে তারা রোমানিয়া বা ইউরোপের অন্যকোনো দেশে যাওয়ার চেষ্টা করছিল।

তুরস্কের বৃহত্তম শহর ইস্তাম্বুল থেকে ১৩০ কিলোমিটার দূরের কেফেন জেলার কান্দিরা শহরে দায়িত্বরত কর্মকর্তা মেহমেত ইউনাল বলেন, নৌকাটিতে অন্তত ৭০ জন যাত্রী ছিল বলে মনে করা হচ্ছে, যাদের বেশিরভাগই ইরাকি।

তিনি আরও বলেন, খারাপ আবহাওয়ার কারণে নৌকাটি ডুবে গেছে বলে মনে করা হচ্ছে। কারণ শুক্রবার রাতে তুরস্কের পশ্চিমাঞ্চল ও কৃষ্ণসাগরে ঘূর্ণিঝড় মারিয়ার আঘাতে ব্যাপক ঝড়-বৃষ্টি হয়েছে।

এ দুর্ঘটনায় ৪০ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে তুর্কি কোস্টগার্ড। নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত আছে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা