,

চলে গেলেন বিশ্বের সবচেয়ে ধনী নারী

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ৯৪ বছর বয়সে পৃথিবী থেকে বিদায় নিলেন বিশ্বের সবচেয়ে ধনী নারী লিলিয়ান বেটেনকোর্ট। প্রসাধনী নির্মাণ প্রতিষ্ঠান লরিয়েলের এই উত্তরাধিকারী বৃহস্পতিবার রাতে মারা গেছেন বলে জানিয়েছে বিবিসি।

১৯০৯ সালে লিলিয়ানের বাবা ইউজিন স্কুইলার চুলের রঙ উৎপাদনকারী প্রতিষ্ঠান চালু করেন। পরবর্তীতে এটি লরিয়েল গ্রুপ হিসেবে প্রতিষ্ঠা লাভ করে।চলতি বছরের সর্বশেষ হিসাব অনুযায়ী, লিলিয়ান বেটেনকোর্টের চার হাজার কোটি মার্কিন ডলারের সম্পদ ছিল। সেই সুবাদে তিনি ছিলেন বিশ্বের সবচেয়ে ধনী নারী। ২০১২ সালে লরিয়েলের পরিচালনা পর্ষদ থেকে সরে আসেন লিলিয়ান। এরপর থেকে তাকে জনসমক্ষে খুব কমই দেখা যেত।

পরিবারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, নিজ বাড়িতে রাতে শান্তিপূর্ণভাবে মারা গেছেন লিলিয়ান।

লরিয়েলের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী জিন পল অ্যাগন এক বিবৃতিতে বলেছেন, ‘লিলিয়ান বেটেনকোর্ট সবসময় কোম্পানি ও এর কর্মকর্তাদের ওপর সবসময় নজর রাখতেন এবং এর সফলতা ও উন্নয়নে সবসময় তার সংশ্লিষ্টতা ছিল। তার প্রতি আমাদের সবার ছিল গভীর ভালোবাসা।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে