,

৩ মাইল লম্বা বিয়ের শাড়ি পরে বিপাকে দম্পতি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : তিন মাইল লম্বা বিয়ের শাড়ি পরে শ্রীলঙ্কার ক্যান্ডিতে এক বিউটিশিয়ান চরম বিপাকে পড়েছেন। এতো লম্বা শাড়ি পরে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুকে নাম লেখাতে চেয়েছিলেন তিনি।

কারণ ওই তিন মাইল লম্বা শাড়ি ধরার জন্য প্রায় আড়াইশ শিক্ষার্থীকে ব্যবহার করা হয়েছে। শিশুদের দিয়ে কেন এ কাজ করানো হলো তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে শ্রীলঙ্কার শিশু সুরক্ষা কর্তৃপক্ষ।

শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ের আড়াইশর বেশি শিক্ষার্থী বৃহস্পতিবার ক্যান্ডি রোডের পাশে দাঁড়িয়েছিল তিন মাইল লম্বা বিয়ের শাড়ি ধরার জন্যই।

ওই শাড়ি পরিহিত বিউটিশিয়ান দাবি করছেন এটিই বিশ্বে সবচেয়ে লম্বা বিয়ের শাড়ি। তিনি মনে করছেন এই বিয়ের শাড়ি গিনেস ওয়ার্ল্ড বুকে জায়গা করে নেবে।

কেন্দ্রীয় প্রদেশের মুখ্যমন্ত্রী সারাথ একনায়েকের পৃষ্ঠপোষকতায় ক্যান্ডির রাস্তাতেই ওই শাড়ি প্রদর্শনের আয়োজন করা হয়।

সূর্যের তাপে রাস্তার ধারে কয়েক ঘণ্টা দাঁড়িয়েছিল শিশুরা। কোন মানবিকতায়, কী মনে করে স্কুলের শিশুদের এ কাজে ব্যবহার করা হলো তা নিয়ে প্রশ্ন তুলছে এডুকেশন ইউনিয়নগুলো; ব্যাপক বিতর্কও তৈরি হয়েছে।

সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতেও চলছে সমালোচনার ঝড়।সূত্র : ডেইলি মিরর

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে