,

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মুম্বাই স্টেশনের যে ভিডিওটি!

news-image

অনলাইন ডেস্ক : স্টেশনে ট্রেন ধরার জন্য অপেক্ষা করছেন অংসখ্য যাত্রী। আর তাদের ভিজিয়ে দিয়ে স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে ট্রেন।

ভারতের মুম্বাইয়ের শহরতলিতে নালাসোপারা স্টেশনের এই ভিডিওই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ইউটিউবে তার দর্শক সংখ্যা ছাড়িয়েছে ৯ লক্ষেরও বেশি।

ভিডিওতে দেখা যাচ্ছে যে, রেল স্টেশনে ভিড়। সাতসকালেই ট্রেন ধরার অপেক্ষায় অফিসযাত্রীরা। আগের দু’দিনের মুষলধারে বৃষ্টির পর সবে তা একটু থেমেছে। তবে শহরের বিভিন্ন প্রান্তে এখনও পানি

স্টেশনে ট্রেন ঢুকতে দেখেই এগিয়ে গেলেন অফিসযাত্রীরা। রেললাইনে তখনও জমা পানি। বৃষ্টির পানি জমে থাকায় এমনিতেই সব ট্রেন আস্তে-ধীরে চলছে। কিন্তু সকলকে অবাক করে দ্রুত গতিতে স্টেশনে ঢুকল ট্রেনটি। কেউ কিছু বোঝার আগেই উত্তাল ঢেউয়ের মতো লাইনের জমা পানি এসে পড়ল যাত্রীদের গায়ে।

রেললাইনের নোংরা পানি তখন যাত্রীদের গায়ে। গোটা স্টেশন চত্বরও একেবারে পানিতে থই থই। স্টেশনে অপেক্ষারত যাত্রীদের একেবারে ভিজিয়ে দিয়ে স্টেশন ছেড়ে ততোধিক গতিতে বেরিয়ে গেল ট্রেনটি।

এই ঘটনায় সমালোচলার মুখে পড়েছেন রেল কর্তৃপক্ষ। রেললাইনে পামি জমে থাকা সত্ত্বেও কেন অত দ্রুত গতিতে ট্রেন চলছিল এমন প্রশ্নের জবাবে শীর্ষ কর্মকর্তারা ঘটনার সাফাই দিয়ে জানিয়েছেন, ভিডিওটি খুব সামনে থেকে তোলা বলেই মনে হচ্ছে যেন ট্রেনটি অত্যন্ত দ্রুত গতিতে স্টেশনে ঢুকছিল। আসলে তা বেশ ধীরে চলছিল। তবে এই যুক্তি মানতে নারাজ যাত্রীরা।

https://youtu.be/_zEJbYiFHiA

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে