,

উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে জাপানের পররাষ্ট্রমন্ত্রীর আহ্বান

news-image

আন্তর্জাতিক ডেস্ক :উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে বিশ্বের বিভিন্ন দেশের প্রতি জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কোনো আহ্বান জানিয়েছেন। পিয়ংইয়ংয়ের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি পরিত্যাগে চাপ প্রয়োগের অংশ হিসেবে বৃহস্পতিবার তিনি এ আহ্বান জানালেন।

খবর এএফপি’র।
যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার বিরুদ্ধে তাদের অর্থনৈতিক অবরোধ আরো কঠোর করার ঘোষণা দেয়ার কয়েক ঘণ্টা পর কোনো জানান, কিম জং-উনের সরকারের সাথে বিশ্বের ১শ’ ৬০টিরও বেশী দেশের কূটনৈতিক সম্পর্ক রয়েছে।

জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দেয়ার সময় কোনো বলেন, ‘আমরা এসব দেশকে উত্তর কোরিয়ার সাথে তাদের কূটনৈতিক ও আর্থিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানাচ্ছি।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেয়া জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের ভাষণের প্রতিধ্বনি করে কোনো বলেন, ‘এক্ষেত্রে সংলাপের জন্য সময়ক্ষেপণ করার প্রয়োজন নেই। এখন সময় হচ্ছে উত্তর কোরিয়াকে নিরস্ত্রিকরণে সুস্পষ্ট পদক্ষেপ নিতে বাধ্য করতে পিয়ংইয়ংয়ের ওপর আন্তর্জাতিক মহলের সর্বোচ্চ চাপ প্রয়োগ করা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে