,

বেনজির হত্যাকাণ্ডে জারদারি জড়িত : পারভেজ মুশাররফ

news-image

আন্তর্জাতিক ডেস্ক :বোমা ফাটলেন পাকিস্তানের পতিত সামরিক শাসক পারভেজ মুশাররফ। বললেন, আমি নই, বেনজির ভুট্টোকে হত্যায় জড়িত ছিলেন তাঁরই (বেনজির) স্বামী আসিফ আলি জারদারী। কারণ, এ থেকে তিনিই সবচাইতে বেশি লাভবান হবেন।

পারভেজ মুশাররফ বৃহস্পতিবার তাঁর অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করা এক ভিডিওতে এ কথা বলেন। তিনি বলেন, ভুট্টো পরিবারকে ধ্বংসের জন্য জারদারিই দায়ী। বেনজির ও মুরতজা ভুট্টোর হত্যাকাণ্ডেও তিনি জড়িত।

পারভেজ মুশাররফ বলেন, বেনজির হত্যাকাণ্ডের জন্য জারদারি সম্প্রতি আমাকে দায়ী করেছেন। এই দোষারোপ সহ্য করতে না পেরে আমি এ কথা বলছি।

তিনি বলেন, আমি মরহুমা বেনজিরের তিন সন্তান, ভুট্টো পরিবার ও সিন্ধুর জনগণের সঙ্গে সরাসরি কথা বলতে চাই। বলতে চাই, যখন যেখানে কোনো খুনের ঘটনা ঘটে, সেটা থেকে কে বা কারা সবচাইতে বেশি লাভবান হয়, তা খুজতে হয়। এ ঘটনায় আমিই সবচাইতে ক্ষতিগ্রস্ত। আমাকে ক্ষমতা থেকে সরে যেতে হয়েছে আর সবচাইতে বেশি লাভবান হয়েছেন একজন মাত্র ব্যক্তি, আর তিনি হচ্ছেন জারদারি।

পারভেজ মুশাররফ প্রশ্ন করেন, জারদারি তো পাঁচ বছর ক্ষমতায় ছিলেন। তখন কেন তিনি এ মামলার দিকে নজর দিলেন না? কেন তখন তদন্ত হলো না? হলো না কারণ, বেনজির হত্যাকাণ্ডে তিনি নিজেই জড়িত। সূত্র : ডন

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে