,

সউদি আরবে চাকরির শর্ত : ”দাঁড়ি কামিয়ে এসো” !

news-image

আন্তর্জাতিক ডেস্ক :ইউরোপ-আমেরিকা নয়, চীন বা ভারতও নয়, ইসলাম ধর্মের পূণ্যভূমিরূপে খ্যাত সউদি আরবে এক চাকরিপ্রার্থীকে সাফ বলে দেয়া হয়েছে, আগে দাঁড়ি কামিয়ে এসো, তারপর চাকরিতে যোগ দাও।

সউদি আরবের ইংরেজি দৈনিক পত্রিকা সউদি গেজেট বৃহস্পতিবার এখবর দিয়েছে।

খবরে বলা হয়, ঘটনার শিকার তরুণের নাম আহমেদ আলী আল-কাবি। একজন আরব মালিকের একটি হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে। প্রত্যাখ্যাত তরুণ ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করলে তুমুল আলোড়ন সৃষ্টি হয়। এক পর্যায়ে টেকনিক্যাল ভোকেশনাল ট্রেইনিং কর্পোরেশনের গভর্নর আহমেদ আল-ফিহাইদ এতে হস্তক্ষেপ করেন এবং তদন্তের আদেশ দেন।

জাযান শ্রম দফতরও পৃথকভাবে তদন্ত শুরু করেছে।

ঘটনার শিকার তরুণ আহমেদ আলী আল-কাবি বলেন, আল্লাহর কসম ! ওই প্রতিষ্ঠানের একজন আরব এমপ্লয়ী আমাকে বলেছে, দাঁড়ি কেটে এসো, তোমার চাকরি হবে।

তিনি আরো বলেন, ঘটনা নিয়ে হৈ চৈ শুরু হলে মালিকপক্ষ তাদের ভুল বুঝতে পেরে আমাকে ডেকে নেয় এবং চাকরিতে যোগ দিতে বলে। কিন্তু আমি তাদের কথায় রাজি হতে পারলাম না। আমি ওই এমপ্লয়ীর শাস্তি চাই, যে কিনা সউদি তরুণদের তাদের ধর্মীয় নিয়ম ছেড়ে দিতে বলে।

আল-কাবি বলেন, শুধু আমি নই, আরো অনেকেই এখানে চাকরি চাইতে এসে এরকম ঘটনার শিকার হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে