,

রোহিঙ্গারা শরণার্থী নয়, অবৈধ অভিবাসী: ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী

news-image

আন্তর্জাতিক ডেস্ক :ভারতে বসবাসকারী রোহিঙ্গারা শরণার্থী নয়, অবৈধ অভিবাসী বলে মন্তব্য করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। তিনি দাবি করেন, রোহিঙ্গাদের ফেরত পাঠালে মিয়ানমার তাদের গ্রহণ করবে।

২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন (এনএইচআরসি) আয়োজিত এক সেমিনারে রাজনাথ বলেন , ‘তারা যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে এদেশে আসেননি। কোনো রোহিঙ্গা রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেননি। ফলে তারা অবৈধ অভিবাসী।’

ভারতে প্রায় ৪০ হাজার রোহিঙ্গা বসবাস করে থাকে বলে ধারণা করা হয়। দেশটি থেকে তাদের বিতাড়নের কথা বলে বিশ্বজুড়ে সমালোচনার মুখে পড়ে দেশটি।

রোহিঙ্গাদের ফেরত পাঠানোর সমালোচনায় মুখর থাকা বিভিন্ন মানবাধিকার সংগঠনের সমালোচনা করেন রাজনাথ। তিনি বলেন, ‘মিয়ানমার যখন তাদের গ্রহণ করতে রাজি তখন অন্যদের সমস্যা কোথায়, তা স্পষ্ট নয়।’

গত সোমবার রোহিঙ্গাদের ফেরত পাঠানোর পরিকল্পনা নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি অনুষ্ঠিত হয়েছে। ওই শুনানিতে কেন্দ্র সরকার সুপ্রিম কোর্টকে জানিয়েছে, পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসীদের সঙ্গে রোহিঙ্গাদের যোগাযোগের গোয়েন্দা তথ্য তারা বিচারকদের গোপনে দেখাবেন।

ভারত সরকারের দাবি, সেখানে বসবাসকারী রোহিঙ্গারা চার থেকে পাঁচ বছর আগে সেখানে প্রবেশ করে। গত আগস্টে রাখাইনে সেনা অভিযানের পর বাংলাদেশে পালিয়ে যাওয়া চার লাখ রোহিঙ্গা আসার আগেই তারা ভারতে প্রবেশ করে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে