,

‘আমার সন্তানকে হত্যা করব’

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে বলেছেন, তার ছেলের বিরুদ্ধে বিরোধী দলের এক নেতা মাদক পাচারের সংশ্লিষ্টতার যে অভিযোগ এনেছে তা সত্য হলে ছেলেকে হত্যা করা হবে। যেই পুলিশ কর্মকর্তা তার ছেলেকে হত্যা করবে তাকে আইনি সুরক্ষাও দেওয়া হবে। বুধবার রাজধানী ম্যানিলায় প্রেসিডেন্ট প্রাসাদে সরকারি কর্মকর্তাদের এক অনুষ্ঠানে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেছেন।

সম্প্রতি দুতের্তের ছেলে পাওলো দুতের্তের বিরুদ্ধে বিরোধী দলের এক নেতা অভিযোগ করেন, চীনের একটি মাদকপাচারকারী চক্র ফিলিপাইনে ক্রিস্টাল মেথামফেটামিন চোরাচালানের মাধ্যমে আনার চেষ্টা করছে। পাওলো এই চক্রের সদস্য। এর পরিপ্রেক্ষিতে চলতি মাসে সিনেটের একটি তদন্ত কমিটির সামনে সাক্ষ্য দিতে হাজির হতে হয় পাওলোকে।

গত বছর নির্বাচনী প্রচারের সময় দুতের্তে বলেছিলেন, তার পরিবারের কোনো সদস্য মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত নয়। তবে যদি তারা কখনো সম্পৃক্ত হয়, তাহলে তাদেরকে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে।

বুধবার রাতে দুতের্তে বলেছেন, ‘এর আগেও আমি বলেছি, আমার সন্তানরা যদি মাদকের সঙ্গে সংশ্লিষ্ট থাকে তাহলে তাদের হত্যা করুন, যাতে লোকদের কোনো কিছু বলার না থাকে।’

তিনি বলেন, ‘আমি পুলংকে (পাওলো’র ডাকনাম) বলেছিলাম, যদি তুমি ধরা পড় তাহলে আমার নির্দেশ দেওয়া আছে তোমাকে হত্যা করার। যে পুলিশ কর্মকর্তা তোমাকে হত্যা করবে তাকে আমি সুরক্ষা দেব।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে