সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বাস হচ্ছেনা যে প্রিয়াঙ্কার সঙ্গে দেখা হল : মালালা

news-image
প্রকৃত অর্থেই আন্তর্জাতিক তারকা হয়ে উঠেছেন বলিউড সুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া। দিনকয়েক আগে গ্লোবাল গোলস অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে নারীশক্তির জয়গান গেয়েছিলেন । আর এবার ইউনিসেফের এই গুডউইল অ্যাম্বাসাডর দেখা করেছেন শান্তিতে নোবেলজয়ী মালালা ইউসুফজাইয়ের সঙ্গে। ইনস্টাগ্রামে সেই ছবি পোস্ট করেছেন তিনি। ইন্সটাগ্রাম পোস্টে মালালর ভূয়সী প্রংসশা করে পিয়াঙ্কা লেখেন, তোমার আব্বু ও তোমার সঙ্গে দেখা হওয়াটাকে আমাকে আমার বাবার কথা মনে করিয়ে দিয়েছে। এত অল্পবয়সে তুমি যে এত বড় দায়িত্ব নিজের কাধে বয়ে চলেছ তার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা।
মালালার সঙ্গে যে আবারো গোপনে হিন্দি-উর্দুতে কথা বলার জন্য মুখিয়ে আছেন বেওয়াচ তারকা সেটাও অকপটে স্বীকার করে নিয়েছেন।
মালালাও টুইটারে শেয়ার করেছেন তাঁর ও প্রিয়াঙ্কার ছবি। লিখেছেন, প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে দেখা হয়েছে, বিশ্বাসই হচ্ছে না মালালার।
জবাবে ৩৫ বছর বয়সী প্রিয়াঙ্কাও কম যান না। বিনয়ের সঙ্গে উত্তর দিয়েছেন, আমারই বিশ্বাস হচ্ছে না তোমার সঙ্গে দেখা হয়েছে। তুমি এত ছোট একটা মেয়ে অথচ এত বড় হৃদয় আর এত সাফল্য..।
প্রসঙ্গত, ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে শরনার্থী নারী ও শিশুদের উন্নয়নে সারা বিশ্বেই কাজ করছেন পিয়াঙ্কা চোপড়া। নোবেল শান্তিবিজয়ী মালালাও নারী ও শিশু শিক্ষার উন্নয়নে কাজ করে যাচ্ছেন। দুজনেই এখন জাতিসংঘ অধিবেশনে অংশ নেয়ার জন্য নিউইয়র্কে অবস্থান করছেন।

এ জাতীয় আরও খবর

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, ভূমি কর্মকর্তা সাময়িক বরখাস্ত

আবার বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৩ হাজার টাকা ছাড়াল

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা কমার ইঙ্গিতে তেলের দাম হ্রাস

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড