সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হানিপ্রীতকে প্রতিরাতে কী এসএমএস পাঠাতেন রাম রহিম?

news-image

আন্তর্জাতিক ডেস্ক : দুই শিষ্যাকে ধর্ষণের দায়ে ২০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত ভারতের বিতর্কিত ধর্মগুরু গুরমিত রাম রহিম সিংয়ের সময় কাটছে এখন জেলে।

তাকে নিয়ে বেরিয়ে আসছে একটির পর একটি তথ্য। এবার তার পালিত কন্যা হানিপ্রীত সিং ও তাকে নিয়ে এক নতুন তথ্য সামনে এলো বলে সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে বলা হয়।

হানিপ্রীতের ডেরার প্রাক্তন এক সাধ্বী এবং তার বান্ধবী জানিয়েছেন, রোজ রাত দশটা বাজলেই হানিপ্রীতকে একটি বিশেষ এসএমএস করত বাবা। তার পরেই বাবার চাহিদা পূরণ করত তার পালিতা কন্যা।

ওই সাধ্বীর দাবি অনুযায়ী, ডেরায় আয়োজিত ‘সঙ্গত’ বা ধর্মীয় অনুষ্ঠান চলাকালীনই দর্শকাসনে থাকা সাধ্বীদের উপরে নজর রাখত বাবা। ধর্ম-কর্মের কথা বলার ফাঁকেই কোন নারীদের নিজের লালসার শিকার করবে, তা ঠিক করে নিত রাম রহিম। এর পরে রাত দশটার সময়ে কোন সাধ্বীকে তার ঘরে পৌঁছে দিতে হবে, এসএমএস করে হানিপ্রীতকে তা জানিয়ে দিত ভণ্ডবাবা। হানিপ্রীতও বাবার চাহিদা পূরণ করত।

ওই সাধ্বী জানিয়েছেন, যে মেয়েদের বাবা নিজের লালসার শিকার বানাতো, তারা প্রথমে খুশি হয়েই বাবার গোপন আস্তানায় প্রবেশ করতেন। কারণ যাকে তারা ভগবানের আসনে বসিয়েছেন, সেই বাবা তাদের ডেকে পাঠিয়েছে জেনেই খুশি হতেন তারা। কিন্তু সেই মেয়েরাই যখন বাবার আস্তানা থেকে ফিরতেন, তখন তারা কার্যত বোবা বনে যেতেন।

ওই সাধ্বীর আরও দাবি, তাকেও বাবার আস্তানায় যাওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু বাবার আসল রূপটি তিনি আগাম আন্দাজ করাতেই কোনওক্রমে নিস্তার পান।

তার দাবি অনুযায়ী, হানিপ্রীতের জন্যই নিজের পরিবারের সঙ্গেও বাবার যোগাযোগ কমে গিয়েছিল।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা