সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘকে ‘শক্তিশালী ও দ্রুত’ পদক্ষেরে আহ্বান ট্রাম্পের

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে ‘শক্তিশালী ও দ্রুত’ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার বার্তা সংস্থা রয়টার্স জানায়, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ট্রাম্পকে উদ্ধৃত করে এ কথা বলেন।

নিরাপত্তা পরিষদে জাতিসংঘ শান্তি মিশনের সংস্কার বিষয়ক ওই বৈঠকে মাইক পেন্স মিয়ানমারের সামরিক বাহিনীকে অবিলম্বে সহিংসতা বন্ধের আহ্বান জানান। তিনি বলেন, যদি এ ধরনের সহিংসতা অব্যাহত থাকে তবে তা ঘৃণা এবং বিশৃঙ্খলার বীজ বপন করবে; যা ওই অঞ্চলের পরবর্তী প্রজন্মকে প্রভাবিত করতে পারে। পেন্স মিয়ানমার সেনাবাহিনীর প্রতি অবিলম্বে সহিংসতা বন্ধের আহ্বান পুনর্ব্যক্ত করেন।

মাইক পেন্স রাখাইনের সহিংসতা এবং এর ফলে সেখান থেকে লোকজনের পালিয়ে বাংলাদেশে যাওয়াকে ‘ঐতিহাসিক প্রস্থান’ বলেছেন। এ ঘটনা হাজার হাজার শিশুসহ রোহিঙ্গাদের জন্য ‘মহান দুঃখজনক’ একটি ঘটনা বলে মন্তব্য করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট।

২৫ আগস্ট সেনা ক্যাম্পে হামলার অভিযোগে রাখাইনে অভিযান চালায় মিয়ানমারের সেনাবাহিনী। খুন, হত্যা, নির্যাতনের ভয়ে লাখ লাখ রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আসেন। এখন পর্যন্ত ৪ লাখ ১৫ হাজারের বেশি রোহিঙ্গা বাংলাদেশে এসেছেন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা