,

রোহিঙ্গা শরণার্থীদের জন্য সউদি আরবের ১৫ মিলিয়ন মার্কিন ডলার

news-image

আন্তর্জাতিক ডেস্ক :মিয়ানমার সেনাবাহিনী ও বৌদ্ধ সন্ত্রাসীদের বর্বর নিপীড়নে দেশ ছেড়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের জন্য সউদি আরবের বাদশাহ সালমান ১৫ মিলিয়ন (দেড় কোটি) মার্কিন ডলার বরাদ্দের আদেশ দিয়েছেন।

সউদি রাজদরবারের উপদেষ্টা এবং কিং সালমান সেন্টার ফর রিলিফ অ্যান্ড হিউমানিটারিয়ান ওয়ার্ক-এর জেনারেল সুপারভাইজর ড আব্দুল্লাহ আল-রাবীয়াহ এক বিবৃতিতে এ কথা জানান।

তিনি বলেন, কিং সালমান সেন্টার ফর রিলিফ অ্যান্ড হিউমানিটারিয়ান ওয়ার্ক-এর একটি বিশেষজ্ঞ টিম আগামী কয়েক ঘণ্টার মধ্যে বাংলাদেশ অভিমুখে যাত্রা করবে। তারা সেখানে রোহিঙ্গা শরণার্থীদের অবস্থা পর্যালোচনা করে দেখবেন যে তাদের এই মুহূর্তের প্রয়োজনসমূহ কী কী, এছাড়া রিলিফ, মানবিক সাহায্য ও আশ্রয়স্থল ইত্যাদি ক্ষেত্রে কী কী লাগতে পারে।

আল-রাবীয়াহ বলেন, বাদশহ’র নির্দেশে কিং সালমান সেন্টার ফর রিলিফ অ্যান্ড হিউমানিটারিয়ান ওয়ার্ক বেশ কয়েকটি প্রকল্প চালু করেছে এবং আরো কয়েকটি বাস্তবায়নের বিভিন্ন পর্যায়ে আছে। সূত্র : সউদি গেজেট

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে