,

রোহিঙ্গা ইস্যুতে ভারতের অবস্থান বাংলাদেশমুখী

news-image

নিজস্ব প্রতিবেদক : রোহিঙ্গা ইস্যুতে ভারতের এখন দুই নৌকায় পা দিয়ে চলার মতো অবস্থা। ফলে নানা প্রশ্নচিহ্নের মুখে পড়েছে মোদী সরকার। ঠিক এমন অবস্থায় বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রোহিঙ্গা ইস্যুতে ভারতের সর্বশেষ অবস্থান নিয়ে মত বিনিময় করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রী সুষমা স্বরাজ।

সরকারিভাবে দিল্লি এ বিষয়ে মুখ না খুললেও এটুকু জানা গেছে যে, রোহিঙ্গা শরণার্থীদের ফিরিয়ে নেবার জন্য দিল্লি ও ঢাকা দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক স্তরে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করবে। এ বিষয়ে দিল্লি ও ঢাকার পথ অভিন্ন।

বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে হাসিনা সরকার যে সংকটের সন্মুখীন তা নিরসনে ভারত মোট সাত হাজার টন ত্রাণসামগ্রী পাঠাচ্ছে। ভারতীয় বিমানবাহিনীর মালবাহী উড়োজাহাজে একেক বারে ৫৩ টন করে ত্রাণসামগ্রী ইতিমধ্যেই চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছে গেছে, যার মধ্যে আছে চাল, ডাল, লবণ, রান্নার তেল, চিনি, চা, মশারি, তাঁবু ও জরুরি ওষুধপত্র প্রভৃতি।

ভারতের এই নতুন অবস্থানকে স্বাগত জানিয়েছেন নতুন দিল্লিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী।

বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম কলকাতায় সংবাদমাধ্যমকে জানান যে, নিউইয়র্কে জাতিসংঘের চলতি অধিবেশনকালে পার্শ্ববৈঠকে ভারত-বাংলাদেশের মন্ত্রী পর্যায়ের বৈঠক হতে পারে। রোহিঙ্গা শরণার্থী সমস্যা মোকাবিলায় বাংলাদেশের প্রতি ভারতের সমর্থনের কথাও উল্লেখ করেন শাহরিয়ার আলম।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে