সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বরাজনীতির ‘নতুন হিটলার’ ট্রাম্প : মাদুরো

news-image

অনলাইন ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিশ্বরাজনীতির ‘নতুন হিটলার’ বলে অভিহিত করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। এর আগে ট্রাম্প মাদুরোক ‘স্বৈরশাসক’ হিসেবে অভিহিত করেন।

এর পাল্টা জবাব হিসেবেই এমন মন্তব্য করলেন হুগো শেভেজ এর উত্তরসূরী।মঙ্গলবার জাতিসংঘে সাধারণ পরিষদের অধিবেশনে দাঁড়িয়ে ভেনেজুয়েলা সরকারের কঠোর সমালোচনা করেন ট্রাম্প। দক্ষিণ আমেরিকার দেশটিতে ‘গণতন্ত্র ও রাজনৈতিক স্বাধীনতা’ প্রতিষ্ঠায় বিশ্বনেতাদের সাহায্য করার আহ্বান জানান তিনি। সেই সঙ্গে মাদুরো-সরকারকে ‘দুর্নীতিবাজ সমাজতান্ত্রিক স্বৈরশাসক’ বলে উল্লেখ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি দেন ট্রাম্প।

ট্রাম্পের এই বক্তব্যের বিরুদ্ধে তাৎক্ষণিক প্রতিবাদ জানান ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী জর্জ আরিয়াজা। তিনি বলেন, ‘ট্রাম্প গোটা বিশ্বের নেতা নন… নিজের সরকারই ঠিকঠাক চালাতে পারেন না তিনি। ’

এবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেননি প্রেসিডেন্ট মাদুরো। তবে বিষয়টি এড়িয়ে যাননি তিনি। কারাকাস থেকে তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন।

তিনি বলেছেন, ‘এটি আন্তর্জাতিক রাজনীতির নতুন হিটলারের আগ্রাসন। ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার জনগণের বিরুদ্ধে।’ আরো বলেছেন, ‘ভেনেজুয়েলাকে কেউ শাসাতে পারে না এবং কেউ ভেনেজুয়েলাকে ধারণ করে না। ’

এর আগে ভেনেজুয়েলা সরকারের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছিলেন ট্রাম্প। তিনি বলেছিলেন, মাদুরো যদি কর্তৃত্ববাদী শাসন কায়েম করতে চায়, তাহলে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হবে। তবে মঙ্গলবার জাতিসংঘে এ বিষয়টি উল্লেখ করেননি তিনি।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা