সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রোহিঙ্গা গণহত্যা বন্ধ করো : সৌদি আরব

news-image

মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের গণহত্যা বন্ধ করতে বলল সৌদি আরব। তাদের ওপর চলমান বর্বরতা বন্ধ এবং কোনো ধরনের বৈষম্য কিংবা বর্ণের ভিত্তিতে শ্রেণিকরণ না করে তাদের অধিকার ফিরিয়ে দেওয়ার অংশ হিসেবে আন্তর্জাতিক সম্প্রদায়কে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন সৌদি আরবের শীর্ষ কর্তারা।

স্থানীয় সময় মঙ্গলবার মন্ত্রিপরিষদের এক বৈঠকে এ আহ্বান জানানো হয়।

জেদ্দার আল সালাম প্রাসাদে সাপ্তাহিক ওই অধিবেশনে সভাপতিত্ব করেন সৌদি বাদশাহ এবং দুই পবিত্র মসজিদ মক্কা মুকাররমা ও মসজিদে নববির জিম্মাদার সালমান বিন আবদুলআজিজ আল সৌদ।

বৈঠকে মন্ত্রিপরিষদের সদস্যরা রোহিঙ্গাদের নির্বিচারে হত্যা, তাদের ওপর বর্বরোচিত হামলা এবং গণহত্যার তীব্র নিন্দা জানান। তাঁরা বলেন, এ ধরনের অপরাধ ও তাণ্ডবের মাধ্যমে বহু গ্রাম ও বাড়ি ধ্বংস করে দেওয়া মুসলিম সংখ্যালঘুদের ওপর বর্বরতম ও রক্তক্ষয়ী সন্ত্রাসের নমুনা।

মন্ত্রিপরিষদ জানায়, জাতিসংঘের মানবাধিকার পরিষদসহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে রোহিঙ্গা মুসলিমদের বিষয়টি তুলে ধরেছে সৌদি আরব। দেশটির পক্ষ থেকে স্বাস্থ্য ও শিক্ষা খাতে রোহিঙ্গা মুসলিমদের পাঁচ কোটি ডলার সাহায্য দেওয়া হয়েছে। এ ছাড়া ১৯৪৮ সালে মিয়ানমার স্বাধীনতার পর থেকেই রোহিঙ্গাদের আশ্রয় দিচ্ছে দেশটি।

বৈঠকের বিষয়ে সংস্কৃতি ও তথ্যমন্ত্রী আওয়াদ আল-আওয়াদ সৌদি প্রেস এজেন্সিকে (এসপিএ) বলেন, গত কয়েক দিনে বিভিন্ন দেশে সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছে মন্ত্রিপরিষদ। তিনি বলেন, সৌদি আরব যেকোনো সন্ত্রাসের নিন্দা জানায় এবং আক্রান্ত দেশগুলোর পাশে থাকবে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা