,

উত্তর কোরিয়াকে দমাতে যুক্তরাষ্ট্রসহ ৩ দেশের ঐক্যজোট!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি পুরো বিশ্বের সতর্কবার্তা অগ্রাহ্য করে ভয়ঙ্কর সামরিক দাপট দেখাচ্ছে উত্তর কোরিয়া। চলতি মাসেই পরমাণু বিস্ফোরণ ঘটিয়েছে দেশটি।

তাছাড়া জাপানের উপর দিয়ে ক্ষেপণাস্ত্র ছুড়ে পুরো এশিয়া-প্যাসিফিক অঞ্চলের উত্তেজনা বাড়িয়ে দিয়েছে উত্তর কোরিয়া।
জবাবে দক্ষিণ কোরিয়া ও জাপানকে সাথে নিয়ে কোরীয় উপদ্বীপে বোমাবর্ষণ করে মার্কিন বাহিনী। উত্তর কোরিয়ার এই একতরফা আস্ফালন আর সহ্য করা হবে না, স্পষ্ট বুঝিয়ে দিল আমেরিকা।

দক্ষিণ কোরিয়া এবং জাপানের বিমান বহরকে সঙ্গে নিয়ে রবিবার কোরীয় উপদ্বীপের আকাশে উড়ল মার্কিন ফাইটার এবং বোমারু বিমান। উত্তর ও দক্ষিণ কোরিয়ার সীমান্তের খুব কাছে বোমাবর্ষণও করা হল। উত্তর কোরিয়াকে আক্রমণ করতে যে তিন দেশের জোটও সম্পূর্ণ প্রস্তুত, তা খোলাখুলিই বুঝিয়ে দিল আমেরিকা। তাছাড়া দক্ষিণ-উত্তর কোরিয়ার সীমান্তে যে ডিমিলিটারাইজড জোন বা বাহিনী-মুক্ত অঞ্চল রয়েছে, তার খুব কাছেই বোমা হামলার মহড়া চালিয়েছে আমেরিকা-দক্ষিণ কোরিয়া-জাপান।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে