,

মেক্সিকোতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৩৮ (ভিডিও)

news-image

মেক্সিকোর মধ্যাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে ১৩৮ জন নিহত হয়েছে। ৭ দশমিক ১ মাত্রার ওই ভূমিকম্পে রাজধানী মেক্সিকো সিটিতে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ভূমিকম্পে নিহতরা মোরেলস ও পুয়েব্লা রাজ্যের বাসিন্দা।

নিহতদের মধ্যে রয়েছে মোরেলোস রাজ্যে ৬৪ জন ও পুয়েবলো রাজ্যে ২৯ জন। এছাড়া মেক্সিকো সিটিতে ৩৬ জন ও মেক্সিকো রাজ্যে ৯ জন মারা গিয়েছেন।

স্থানীয় সময় বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে একটার দিকে শহরের প্রায় ৫১ কিলোমিটার জুড়ে এই কম্পন অনুভূত হয়। এতে আতঙ্কগ্রস্ত মানুষ রাস্তায় নেমে আসে। ভূমিকম্পের ফলে শহরের অন্তত ২০টি ভবন ধসে পড়ে আটকা পড়েছে অনেক মানুষ। ধসে পড়া ভবনগুলোর মধ্যে দুইটি স্কুলও রয়েছে। যেখানে অনেক শিশুদের আটকে পড়ার খবর পাওয়া গেছে। উদ্ধারকর্মী এবং সাধারণ মানুষ ৪৪টি স্থানে উদ্ধারকাজ চালাচ্ছে।

কম্পনের কেন্দ্রবিন্দু ছিল রাজধানী মেক্সিকো সিটি থেকে ১০০ কিলোমিটার দূরে। মেক্সিকোতে এক মাসের মধ্যে এটি দ্বিতীয় ভূমিকম্প। এ মাসের শুরুতে ৮.১ মাত্রার আর একটি ভূমিকম্পে কমপক্ষে ৯০ জন নিহত হয়।

৩২ বছর আগে ১৯৮৫ সালে ভয়াবহ ভূমিকম্পে মেক্সিকোতে দশ হাজার মানুষ নিহত হয়েছিলো। সেই ঘটনার স্মৃতি মাথায় রেখেই মেক্সিকো সিটি জুড়ে বহু মানুষ মঙ্গলবারই এক ভূমিকম্প মহড়ায় অংশ নিয়েছিলো। এমনই সময় তারা আবার আরেকটি ভূমিকম্পের মুখোমুখি হলো।

 

বিবিসি, নিউইয়র্ক টাইমস

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে