,

বিজয়নগরে ১৯ দাঙ্গাবাজকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

attack-3অনলাইন ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ১৯ দাঙ্গাবাজকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রথম শ্রেণীর নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ বশিরুল হক ভূইয়া তাদের প্রত্যেককে ১ মাসের করে কারাদন্ড প্রদান করেন।

দন্ডপ্রাপ্তরা হচ্ছেন মোঃ আলমগীর কবির-(৪০), মোঃ বাচ্চু মিয়া-(৫৬), মোঃ শামীম মিয়া-(২৩), মোঃ আনিছ মিয়া-(১৮), মোঃ সুমন-(২৩), সফিক মিয়া-(২৮), শামীম-(২৮), হারুন-অর রশীদ-(৩৯), এনু মিয়া-(৫৬), মোজাম্মেল হক-(৫০), সুফিয়ান-(৩৪), লোকমান হোসেন-(৫০), মিলন মিয়া-(৩৪), জসিম উদ্দিন-(১৮), মনির হোসেন-(২৬), আনু মিয়া-(৫৬), লাল মিয়া-(৫৫), গোলাম কবির-(৫৫), ও দুলাল মিয়া-(৩৬)। এরা সবাই উপজেলার ইছাপুরা ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্দা। গত মঙ্গলবার দিনব্যাপী সংঘর্ষে লিপ্ত থাকার সময় ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। সন্ধ্যায় তাদেরকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে ভ্রাম্যমান আদালত তাদের প্রত্যেককে ১ মাসের করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করে। গতকাল বুধবার সকালে তাদেরকে জেল হাজতে প্রেরন করা হয়।
এ ব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রসুল আহমেদ নিজামীর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, দন্ডপ্রাপ্তদেরকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
উল্লেখ্য এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলা ইছাপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেনের সাথে সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহবায়ক জিয়াউল হক বকুলের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বেশ কয়েকবার সংঘর্ষ হয় এবং উভয়পক্ষের মধ্যে পাল্টাপাল্টি মামলা মোকদ্দমা চলমান। গত উপজেলা পরিষদের নির্বাচনে সাবেক ইউপি চেয়ারম্যান বকুলের চাচাতো ভাই বাবুল আখতার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলে এই বিরোধ আরো চাঙ্গা হয়। গত ঈদুল ফিতরের দিন দু’দলের মধ্যে সংঘর্ষ বাঁধলে থেমে থেমে তিন দিন ধরে চলে সংঘর্ষ।
এসব ঘটনার জের ধরে গত সোম ও মঙ্গলবার উভয় দলের দাঙ্গবাজরা দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে ইউনিয়নের খাদুরাইল, মীর্জাপুর ও আড়িয়ল গ্রামে সংঘর্ষে লিপ্ত হয়। দু’দিনের সংঘর্ষে প্রায় ৮০জন আহত হয়।
মঙ্গলবার সংঘর্ষ শুরু হলে পুলিশ ঘটনাস্থল থেকে ১৯ দাঙ্গাবাজকে গ্রেপ্তার করে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ