,

জাতিসংঘে মিয়ানমারকে চীনের সমর্থন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারে অব্যাহত বর্বর নির্যাতন আর গণহত্যার পরও দেশটির সরকারকে সমর্থন জানিয়েছে চীন। খবর রয়টার্সের।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সোমবার জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের সঙ্গে এক বৈঠকে নিজেদের অবস্থান পরিষ্কার করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

গুতেরেসকে চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রাখাইনে নিরাপত্তা ব্যবস্থার সুরক্ষায় মিয়ানমার সরকারের নেয়া উদ্যোগ চীন বুঝতে পারছে এবং তা সমর্থন করছে। আশা করি আগুন নিয়ে এ খেলা দ্রুতই শেষ হবে।’

তাদের বৈঠকের বিষয়ে মঙ্গলবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশে পালিয়ে যাওয়া শরণার্থীদের প্রতি চীন সমবেদনা জানাচ্ছে এবং তাদের জন্য ত্রাণ পাঠানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, মিয়ানমার ও বাংলাদেশকে আলোচনা ও সাংবিধানিক উপায়ে এ সংকট সমাধানের পরামর্শ দিচ্ছে চীন।

বিবৃতিতে আরও বলা হয়, চীন নিজস্ব উপায়ে শান্তি আলোচনা চালিয়ে যেতেও আগ্রহী। উল্লেখ্য, চীন ও মিয়ানমারের মধ্যে ঘনিষ্ঠ অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক রয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে