,

উত্তর কোরিয়ার বিরুদ্ধে সামরিক পদক্ষেপের ইঙ্গিত যুক্তরাষ্ট্রের

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস ইঙ্গিত দিয়েছেন, কূটনৈতিক ও বাণিজ্যিক নিষেধাজ্ঞার বাইরে উত্তর কোরিয়ার বিরুদ্ধে সামরিক বিকল্পের কথাও ভাবা হচ্ছে।

সোমবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই ইঙ্গিত দেন ।

যুক্তরাষ্ট্র এমন বিকল্পের চিন্তাভাবনা করছে কি না যার প্রত্যুত্তরে উত্তর কোরিয়ার নির্মম পাল্টা আক্রমণের শিকার দক্ষিণ কোরিয়া হবে না- এমন প্রশ্নের জবাবে ম্যাটিস বলেন, ‘হ্যা, এ ধরণের চিন্তাভাবনা রয়েছে। তবে আমি বিস্তারিত বলতে চাচ্ছি না।’ এমনকি যুক্তরাষ্ট্র সেখানে মারণাস্ত্র ব্যবহার করবে কি না সে বিষয়ে জানতে চাওয়া হলেও সেটি এড়িয়ে যান মার্কিন প্রতিরক্ষামন্ত্রী।

এর আগে রোববার জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিকি হ্যালি বলেছিলেন, উত্তর কোরিয়ার একের পর এক পারমাণবিক কর্মসূচিতে নিরাপত্তা পরিষদ বিকল্প পদক্ষেপের ঘাটতিতে পড়েছে। এ কারণে যুক্তরাষ্ট্র সরকার বিষয়টি পেন্টাগনের হাতে ছেড়ে দেওয়ার চিন্তা করছে।

রয়টার্স তাদের প্রতিবেদনে লিখেছে, কোরীয় উপদ্বীপে যে কোনো সংঘাত সেখানে রক্তপাতের মাত্রা বাড়িযে দেবে, যা ১৯৫০-৫৩ পর্যন্ত চলা কোরীয় যুদ্ধের পর আর দেখা যায়নি। ওই যুদ্ধে ৫০ হাজারের বেশি মার্কিনি এবং অন্তত ১০ লাখ কোরিয়ান প্রাণ হারান। রক্তক্ষয়ী ওই যুদ্দ শান্তি চুক্তি নয় বরং যুদ্ধবিরতিতে শেষ হয়েছিল।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে