,

প্রধানমন্ত্রীর বাড়ির ছাদ উড়ে গেছে

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ব্যাপক বিধ্বংসী ক্ষমতা নিয়ে ক্যারিবীয় দ্বীপ ডমিনিকাতে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় মারিয়া। আরো শক্তি জুগিয়ে ক্যাটাগরি -৫ এর ঘূর্ণিঝড়টি পুয়েত্রো রিকোর দিকে এগিয়ে যাচ্ছে।

স্থানীয় সময় সোমবার রাতে ঘন্টায় ১৬০ মাইল বাতাসের বেগ নিয়ে ডমিনিকায় আঘাত হানে মারিয়া। ঘূর্ণিঝড়টি আঘাত হানার সময় নিজের ফেইসবুক পোস্টে ডমিনিকার প্রধানমন্ত্রী রুজভেল্ট স্কেরিট জানান, ঝড়ে তার বাড়ির ছাদ উড়ে গেছে।

তিনি লিখেছেন, ‘আমি পুরোপুরি ঘূর্ণিঝড়ের কৃপার ওপর আছি। বাড়ি পানিতে তলিয়ে গেছে।’

এর পরপরই তাকে উদ্ধার করা হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী রুজভেল্ট।

পরে তিনি ফেসবুক পোস্টে লিখেন, ‘প্রাথমিকভাবে ব্যাপক ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া গেছে। অর্থের বিনিময়ে যা কেনা ও পরিবর্তন করা যায় তার প্রায় সবই আমরা হারিয়েছি। আমার সবচেয়ে ভয় হচ্ছে সকাল নিয়ে… অব্যাহত বৃষ্টির কারণে ভূমিধসে গুরুতর আহত ও সম্ভাব্য মৃত্যুর খবর।’

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টারের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, সেন্ট ক্রইক্স দ্বীপ অতিক্রম করার পর মারিয়া মঙ্গলবার রাতে ভার্জিন আইল্যান্ড ও পুয়েত্রে রিকোর দিকে এগিয়ে যাবে। বুধবার এটি চার অথবা পাঁচ মাত্রার ভয়াবহ ঘূর্ণিঝড়ে পরিণত হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে