বিজয়নগর উপজেলা পরিষদের বাজেট ঘোষণা
ডেস্ক রির্পোট : বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়ার সংবাদদাতাঃ বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বুধবার দুপুরে প্রথমবারের মতো উপজেলা পরিষদের বাজেট বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে ২০১৪-২০১৫ অর্থ বৎসরের জন্য ১৪ কোটি ২৫ লক্ষ ৫০ হাজার ৩৩৪ টাকা বাজেট ধরা হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট তানবীর ভূইয়ার সভাপতিত্বে ও উপজেলা নির্বাচনী কর্মকর্তা বশিরুল হক ভূইয়ার সঞ্চালনায় উক্ত মত বিনিময় সভায় বক্তব্য রাখেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-পরিচালক সাইদ কুতুব, জেলা ফ্যাসিলিটেটর ইউএনডিপি আব্দুল্লা আল মোজাহিদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফয়জুন্নেছা টুনি, কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ হাফেজ মোঃ শফিকুর রহমান, বিজয়নগর প্রেস ক্লাব সম্পাদক মোঃ জিয়াদুল হক, ইউ/পি চেয়ারম্যান কাজী মাইনউদ্দিন চিশতী, আল মামুন সরকার, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান চৌধুরী প্রমুখ।











