সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রোহিঙ্গাদের ২১৪টি গ্রাম ধ্বংস : এইচআরডাব্লিউ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : নিউইয়র্ক-ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বলছে মিয়ানমারের রাখাইন অঞ্চলে ২১৪টি গ্রাম ধ্বংস হয়ে গেছে।

স্যাটেলাইটের ছবি পর্যালোচনা করে হিউম্যান রাইটস ওয়াচ তাদের এ পর্যবেক্ষণ তুলে ধরেছে।

সংস্থাটি বলছে মিয়ানমারের সেনাবাহিনী রাখাইনে রোহিঙ্গাদের জাতিগতভাবে নির্মূল করছে এবং সেজন্য জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে এর নিন্দা জানিয়ে প্রস্তাব পাশ করা দরকার।

একই সাথে মিয়ানমার সেনাবাহিনীর উপর কিছু বিষয়ে অবরোধ আরোপের জন্য জাতিসংঘ নিরাপত্তা কাউন্সিলের প্রতি আহবান জানিয়েছে সংস্থাটি।

হিউম্যান রাইটস ওয়াচ বলছে আকাশ থেকে মৌসুমি মেঘ সড়ে যাবার কারণে স্যাটেলাইটের চিত্রগুলো বেশ পরিষ্কারভাবে এসেছে।
সেপ্টেম্বর মাসের ১৬ তারিখে স্যাটেলাইট থেকে এ ছবিগুলো সংগ্রহ করা হয়েছে বলে সংস্থাটি জানিয়েছে।

ধ্বংসযজ্ঞ সম্পর্কে আগে যা জানা গিয়েছিল তার চেয়ে অনেক বেশি ব্যাপকতা উঠে এসেছে স্যাটেলাইটের সাম্প্রতিক ছবিগুলোতে।
রাখাইনের মংদু এবং রাথেডং এলাকায় হাজার-হাজার বাড়িঘর ধ্বংসের চিহ্ন দেখা গেছে।

হিউম্যান রাইটস ওয়াচের ফিল রবার্টসন বলেন, ” রোহিঙ্গারা যাতে বাড়িঘরে ফিরতে না পারে সেজন্য বার্মার নিরাপত্তা বাহিনীর দ্বারা ছবিতে ব্যাপক ধ্বংসযজ্ঞের প্রমাণ দেখা যাচ্ছে। ”

এর আগেও কয়েক দফা স্যাটেলাইটের ছবি পর্যালোচনা করে রাখাইনে ব্যাপক ধ্বংসযজ্ঞের বর্ণনা দিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ।
এদিকে হিউম্যান রাইটস ওয়াচ যখন ধ্বংসযজ্ঞের বর্ণনা দিচ্ছে, তখন জাতির উদ্দেশ্যে এক ভাষণে মিয়ানমারের নেত্রী অং সান সু চি বলেছেন রোহিঙ্গারা রাখাইন অঞ্চল ছেড়ে কেন চলে যাচ্ছে সেটির কারণ তাঁর জানা নেই। -বিবিসি বাংলা

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা