,

আশুগঞ্জে যাত্রীছাউনি উচ্ছেদের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

asugonj chawaniডেস্ক রির্পোট : আশুগঞ্জে যাত্রী ছাউনি উচ্ছেদের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করেছে স্থানীয় বাস মালিক ও শ্রমিকরা। লোকাল বাস মালিক সমিতির সাধারন সম্পাদক নিয়ামত খান জানান, অস্থায়ী ভাবে আশুগঞ্জ গোলচত্বর এলাকায় দিগন্ত বাস কাউন্টারের যাত্রী ছাউনী ছিল। যাত্রীদের সেবার মান বাড়াতে বাস মালিকরা যাত্রী ছাউনীটি ভালো ভাবে নির্মাণের উদ্যোগ নেন। কিন্তু উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ লোকজন নিয়ে এসে সকালে ছাউনীটি উচ্ছেদ করে এবং ড্রাইভার হাসানকে মারধর করে। এর প্রতিবাদের সকাল ১২টার দিকে শ্রমিকরা সড়ক অবরোধ করেছে। তবে উপজেলা চেয়ারম্যানও জেলা প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে দেড় ঘন্টার পর অবরোধ তুলে নেয়া হয়েছে। আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ জানান, সৈয়দ নজরুল ইসলাম সেতুর এপ্রোচ রোডের মধ্যে দিয়ে সড়ক ও জনপথের জায়গায় অবৈধ ভাবে ঝুঁকিপূণ স্থান হওয়ায় এ যাত্রী ছাউনীটি উচ্ছেদ করা হয়েছে। তবে উচ্ছেদ অভিযানে জেলা সড়ক ও জনপথ অধিদপ্তরের লোকজনের নির্দেশ ছিল। ড্রাইভারকে মারধরের বিষয়টি সর্ম্পূণ্য মিথ্যা। আশুগঞ্জ থানার ভারপ্রার্প্ত কর্মকর্তা আবু জাফর জানান,  বাস মালিক ও শ্রমিকদের সাথে আলোচনার পর দুুপুর দেড়টায় যানচলাচল স্বাভাবিক হয়।

এ জাতীয় আরও খবর

মোহাম্মদপুর গৃহায়ণ প্রকল্পে অনিয়ম, ফ্ল্যাট বরাদ্দের তথ্য উন্মোচন

৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হলেন খোন্দকার মোরতাজুল করিম

সংকট সমাধানে দরকার রাজনৈতিক উদ্যোগ

ইরানের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে: পাকিস্তান

ম্যারাডোনার মামলায় চিকিৎসা পরীক্ষার ফল নিয়ে ভুল স্বীকার

ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে ট্রাম্পপুত্র ব্যারনকে হত্যার হুমকি

সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ঢাকার পানি সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনসমর্থন কমেছে, রেকর্ড নিম্নে ট্রাম্পের জনপ্রিয়তা

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করবে ইউএনডিপি

দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে