শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

২০ দলীয় জোটের প্রতিবাদ সমাবেশ শুরু

BNP Samabeshঅনলাইন ডেস্ক : গণবিরোধী জাতীয় সম্প্রচার নীতিমালা বাতিলের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ২০দলীয় জোট আয়োজিত প্রতিবাদ সমাবেশ শুরু হয়েছে।রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুপুর ২টা ৫০ মিনিটে প্রবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে এই প্রতিবাদ সমাবেশ আনুষ্ঠানিভাবে শুরু হয়।  সমাবেশের শুরতে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারী জেনারেল আতিকুর রহমান আতিক।সমাবেশে সভাপতিত্ব করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগর বিএনপি আহ্বায়ক মির্জা আব্বাস। সমাবেশে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

এরইমধ্যে মঞ্চে ২০ দলীয় জোটের নেতৃবৃন্দের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গনি. নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, জামায়াতের ঢাকা মহানগরীর সহকারী সেক্রেটারী জেনারেল মুহাম্মদ সেলিম উদ্দীন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মোবারক হোসেন, কেন্দ্রীয় মজলিশের সুরা সদস্য কবির আহমেদ, বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, লেবারপার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, ইসলামিক পার্টির চেয়ারম্যান আব্দুল মবিন, ন্যাপের সভাপতি জেবেল রহমান গানি প্রমুখ।

আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরুর আগেই ২০ দলীয় জোটের হাজার হাজার নেতাকর্মী মিছিল নিয়ে উপস্থিত হয়েছেন। তবে সমাবেশে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাহিত্য সম্পাদক ইয়াছিন আরাফাতের নেতৃত্বে আসা মিছিলটি সবারই দৃষ্টি আকর্ষণ করে। এতে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা, মহানগর উত্তর, দক্ষিণ, পুর্ব-পশ্চিম শাখার নেতাকর্মীরা অংশ নেন।

এ জাতীয় আরও খবর

না জিতেও নকআউটে অস্ট্রেলিয়া, আশা আছে প্যারাগুয়েরও

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ’

জার্মানিকে হারিয়ে ছুটিতে ইকুয়েডর

শি জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

হোসেনি দালান থেকে শুরু হয়েছে তাজিয়া মিছিল

ভেনেজুয়েলায় ভূমিকম্প : ২৩৫ জনের মরদেহ উদ্ধার, আহত ১ হাজার ৫ শতাধিক

সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে : শফিকুর রহমান

স্বস্তি নেই বাজারে, চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ-মুরগি-সবজি

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ-চীনের ১৩ সমঝোতা স্মারক সই

ন্যানসি-কন্যার কণ্ঠে বিশ্বকাপের ‘দাই দাই’ গান