শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক ঘটনায় তিন লাশ উদ্ধার

las_uddarঅনলাইন ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক ঘটনায় তিনটি লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার জেলার আখাউড়া ও আশুগঞ্জে রেললাইনের পাশ থেকে এক নারী ও যুবকের এবং নবীনগর থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরুল আমিন জানান, সকালে আখাউড়া রেলওয়ে কলোনী এলাকার সামনে রেললাইনের পাশ থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়। তার শরীরে ধারাল অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন আছে।

তিনি আরও জানান, দুপুরে আশুগঞ্জ থেকে উদ্ধার হওয়ার নারী (৪০) ট্রেনের ধাক্কায় প্রাণ হারিয়েছেন বলে জানা গেছে।

লাশ দুটির পরিচয় পাওয়া যায়নি বলেও জানান তিনি।

এদিকে, নবীনগরের সলিমগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মাহবুবুর রহমান জানান, উপজেলার শাহবাজপুর গ্রামের শহীদ মিয়ার মেয়ে কুলসুম বেগমের (৩৫) লাশ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশটি ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

না জিতেও নকআউটে অস্ট্রেলিয়া, আশা আছে প্যারাগুয়েরও

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ’

জার্মানিকে হারিয়ে ছুটিতে ইকুয়েডর

শি জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

হোসেনি দালান থেকে শুরু হয়েছে তাজিয়া মিছিল

ভেনেজুয়েলায় ভূমিকম্প : ২৩৫ জনের মরদেহ উদ্ধার, আহত ১ হাজার ৫ শতাধিক

সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে : শফিকুর রহমান

স্বস্তি নেই বাজারে, চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ-মুরগি-সবজি

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ-চীনের ১৩ সমঝোতা স্মারক সই

ন্যানসি-কন্যার কণ্ঠে বিশ্বকাপের ‘দাই দাই’ গান