,

ব্রাহ্মণবাড়িয়ায় রেলসেতু ধসের আশঙ্কা

Rail Brigeডেস্ক রির্পোট : টানা বৃষ্টিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেলসেতু ধসের আশঙ্কা দেখা দিয়েছে। ইতোমধ্যে সেতুর নিচ থেকে মাটি সরে গেছে। ক্ষতিগ্রস্ত সেতুর ওপর দিয়ে ধীরগতিতে ট্রেন চালানোর নির্দেশনা দেওয়া হয়েছে।শুক্রবার দুপুরে পৃথক এ দু’টি ঘটনা ঘটে। 

এদিকে, অতিরিক্ত পানি জমে নরসিংদীতে রেল লাইনের স্লিপারের নিচ থেকে মাটি সরে যায়। তা মেরামত শেষে দুই ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু হয়। 

পূর্বাঞ্চল রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী (কুমিল্লা) মো. ইরফানুল ইসলাম বাংলানিউজকে জানান, কয়েকদিনের টানা বর্ষণে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগ ও সালদা নদী রেলস্টেশনের মাঝামাঝি একটি সেতুর নিচ দিয়ে তীব্র গতিতে পানি চলাচল করছে। 

দুপুরে ওই সেতুর মাটি ধরে রাখার ওয়িং ওয়ালের কিছু অংশ ভেঙে যায়। এছাড়া পানির তোড়ে সেতুর নিচ থেকে মাটি সরে গিয়ে ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। এই কারণে ওই সেতুর ওপর দিয়ে কম গতিতে ট্রেন চলাচল করতে বলা হয়েছে। সেতুটি পুরোপুরি মেরামতের জন্য ইতোমধ্যেই দরপত্র আহ্বান করা হয়েছে। 

এদিকে, নরসিংদীতে অতিরিক্ত পানির চাপে রেললাইনের স্লিপারের নিচের মাটি সরে গেছে। এতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথে প্রায় দু’ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। মেরামত শেষে এখন ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।  

কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম জানান, নির্মাণাধীন ও চলমান লাইনের মাঝামাঝি অতিরিক্ত পানি জমে গেলে স্লিপারের নিচ থেকে মাটি সরে যায়।

এ জাতীয় আরও খবর

মোহাম্মদপুর গৃহায়ণ প্রকল্পে অনিয়ম, ফ্ল্যাট বরাদ্দের তথ্য উন্মোচন

৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হলেন খোন্দকার মোরতাজুল করিম

সংকট সমাধানে দরকার রাজনৈতিক উদ্যোগ

ইরানের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে: পাকিস্তান

ম্যারাডোনার মামলায় চিকিৎসা পরীক্ষার ফল নিয়ে ভুল স্বীকার

ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে ট্রাম্পপুত্র ব্যারনকে হত্যার হুমকি

সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ঢাকার পানি সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনসমর্থন কমেছে, রেকর্ড নিম্নে ট্রাম্পের জনপ্রিয়তা

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করবে ইউএনডিপি

দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে