,

জলাবদ্ধতায় ভোগান্তিতে ব্রাহ্মণবাড়িয়াবাসী

machপ্রতিনিধি: টানা বৃষ্টিতে ব্রাহ্মণবাড়িয়া বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা।এতে সীমিত হয়েছে যান চলাচল, দুর্ভোগে পড়েছে ব্রাহ্মণবাড়িয়াবাসী 
মৌসুমী বায়ুর প্রভাবে সকাল থেকেই ব্রাহ্মণবাড়িয়া শুরু হয় বৃষ্টি। নিষ্কাষণ ব্যবস্থা অপর্যাপ্ত হওয়ায় শহরের বেশ কিছু এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। পানি জমে সরকারপাড়া, কাজীপাড়া,সহ বেশকিছু এলাকায়। এছাড়া শহরের সব রাস্থার অবস্থা করুন দশা।জলাবদ্ধতা সরকাপাড়া রাস্থা
 জেলা ঈদগাহ সামনে থেকে মানুষ জালদিয়ে মাছ ধরতে দেখা যায়। কালিবাড়ী থেকে কাজীপাড়ার সমস্থ রাস্থা ছিল পানির নিচে।
আবহাওয়া অধিদপ্তরে দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তা জানান, মৌসুমী বায়ুর প্রভাবে
বৃষ্টিপাত হয়েছে। শুক্রবার ও এ ধরনের বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
বৃহস্পতিবার ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন উপকূলে একটি লঘুচাপ অবস্থান করছে। এছাড়া মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয়। এর প্রভাবে গত কয়েকদিন ধরেই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মাঝারি বৃষ্টি হচ্ছে। একই সঙ্গে ঢাকা, রাজশাহী, রংপুর খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে। এছাড়া দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এদিকে বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া বৃষ্টিতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে কমর্জীবী ও শিক্ষার্থীদের। গন্তব্যে পৌঁছাতে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হচ্ছে যাত্রীদের।

2014-08-14 15.15.39
ছবি-জুয়েল
 

 

 

 

 

এ জাতীয় আরও খবর

সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ঢাকার পানি সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনসমর্থন কমেছে, রেকর্ড নিম্নে ট্রাম্পের জনপ্রিয়তা

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করবে ইউএনডিপি

দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে

জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

ফ্যাসিবাদপন্থী মিডিয়া বয়কটের আহ্বান

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি