,

শিক্ষকের কীর্তি, ৪৫ দিনে ৭ ছাত্রীর গর্ভপাত!

gorbopathডেস্ক রিপোর্ট : ভারতের পূর্ব বেঙ্গালোরের কানাকাপুরা রোডের একটি বেসরকারি স্কুলে ৪৫ দিনে সাত ছাত্রীর গর্ভপাত ঘটানোর মতো ঘটনা ঘটেছে। আর এর সঙ্গে জড়িত ৬৪ বছর বয়সী এক খ-কালীন শিক্ষক।
চন্দ্রমৌলি নামে ওই শিক্ষক একজন অবসরপ্রাপ্ত পোস্টম্যান। চাকরি থেকে অবসর নেওয়ার পর শিক্ষকতার মতো মহান পেশায় তিনি আগ্রহ দেখান। এরপর এক বন্ধুর মাধ্যমে ওই স্কুলটিতে চাকরি নেন তিনি। অভিযোগ উঠেছে, ওই শিক্ষক একাধিক ছাত্রীকে ভয়ভীতি দেখিয়ে তাদের ধর্ষণ করেন। পরে ওইসব শিক্ষার্থীর কেউ কেউ অন্তঃসত্তা হয়ে পড়লে জোরপূর্বক তাদেরকে গর্ভপাত করাতে বাধ্য করেন।
গত পাঁচ আগস্ট আট বছর বয়সী এক ছাত্রীর অভিভাবকের অভিযোগের প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়। এই খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্কুলটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়।
গতকাল সোমবার স্কুলটি আবার চালু করা হলে ওই ছাত্রী ভয়ে স্কুলে ফিরতে অসম্মতি জানায়। এরপর কেঁচো খুড়তে বেরিয়ে আসে সাপ। সাতজন ছাত্রী জানিয়েছে, তারাও একই রকম নোংরামির শিকার হয়েছেন। এখন পর্যন্ত নতুন করে তালঘাট্টাপুরা পুলিশের কাছে ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করেছেন তিন শিক্ষার্থীর অভিভাবক।
প্রসঙ্গত, এর আগে ওই ঘটনার প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হওয়ায় স্কুলের প্রিন্সিপাল লক্ষ্মীকান্তকে গ্রেফতার করে পুলিশ। তিনি এখন জামিনে মুক্ত আছেন।

 

এ জাতীয় আরও খবর

মোহাম্মদপুর গৃহায়ণ প্রকল্পে অনিয়ম, ফ্ল্যাট বরাদ্দের তথ্য উন্মোচন

৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হলেন খোন্দকার মোরতাজুল করিম

সংকট সমাধানে দরকার রাজনৈতিক উদ্যোগ

ইরানের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে: পাকিস্তান

ম্যারাডোনার মামলায় চিকিৎসা পরীক্ষার ফল নিয়ে ভুল স্বীকার

ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে ট্রাম্পপুত্র ব্যারনকে হত্যার হুমকি

সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ঢাকার পানি সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনসমর্থন কমেছে, রেকর্ড নিম্নে ট্রাম্পের জনপ্রিয়তা

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করবে ইউএনডিপি

দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে