শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

কসবায় উচ্চ মাধ্যমিকে ৭ ও মাদরাসায় ১০জন জিপিএ ৫ পেয়েছে

kasba mohila collageশেখ  কামাল উদ্দিন  : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ৮টি কলেজ রয়েছে। সবক’টি কলেজ এমপিওভূক্ত। তন্মধ্যে ৭টি কলেজেই কেন্দ্র স্থাপিত হয়েছে। এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৮টি কলেজ থেকে মোট ২৫৬৯ জন ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশ গ্রহণ করে ১৭৪১ জন উত্তীর্ণ হয়। জিপিএ ৫ পেয়েছে ৭জন। চারগাছ এন আই ভূইয়া ডিগ্রী কলেজ থেকে ৫জন, গোপীনাথপুর আলহাজ্ব শাহ আলম কলেজ ও কসবা মহিলা ডিগ্রী কলেজ থেকে ১জন করে জিপিএ ৫ পেয়েছে। উপজেলায় পাশের হার শতকরা ৬৭.৭৭। এ ফলাফলে ছাত্র-ছাত্রী অভিভাবকগণ উদ্দিগ্ন। 
অপরদিকে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে কসবা ও আখাউড়া উপজেলার একমাত্র আলিম পরীক্ষা কেন্দ্র আড়াইবাড়ী ইসলামিয়া সাঈদীয়া কামিল মাদরাসা। এ কেন্দ্রের আটটি মাদরাসার মোট ২১৮জন ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশ গ্রহণ করে ২০৪ জন উত্তীর্ণ হয়। পাশের হার শতকরা ৯৩.৫৭। জিপিএ ৫ পেয়েছে ১০ জন। আড়াইবাড়ী ইসলামিয়া সাঈদীয়া কামিল মাদরাসা থেকে ৬৭ জন ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশ গ্রহণ করে ৬৪জন উর্ত্তীর্ণ হয় এবং জিপিএ ৫ পেয়েছে ৬জন। রাণীখার সৈয়দ এমদাদুল বারী গাউছিয়া আলিম মাদরাসা থেকে ৩জন ও পুরকুইল গাউছিয়া হাবিবিয়া আলিম মাদরাসা থেকে ১জন জিপিএ ৫ পেয়েছে।

এ জাতীয় আরও খবর

উত্তর-পূর্বাঞ্চলে ঢলের পানিতে প্লাবন, বিপৎসীমার ওপরে ৫ নদীর পানি

ঢাকায় আজ মেঘলা আকাশ, থাকতে পারে বৃষ্টি

ঢাকাসহ ২০ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কসংকেত

ইতিহাস গড়লেন বাবর আলী, প্রথম বাংলাদেশি হিসেবে মাউন্ট মাকালু জয়

সিলেট সফরে এসে শাহজালাল (র.) মাজারে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী

সিলেটে সুরমা নদী তীর উন্নয়নে ৪৬৩৫ কোটি টাকার প্রকল্পের সূচনা

কিউবা নিয়ে বিতর্কিত মন্তব্য ট্রাম্পের, দখলের ইঙ্গিত

পাম্পে জ্বালানি সংকটের জন্য তেল কোম্পানির গাফিলতির অভিযোগ জ্বালানিমন্ত্রীর

এনসিপির প্রার্থী নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ বলে জানাল ইসি

জামায়াত মুক্তিযুদ্ধবিরোধী শক্তি ছিল—আইনমন্ত্রী

দুপুরের মধ্যে ১৭ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির সতর্কতা

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ, নেতৃত্ব দেবেন তারেক রহমান