ইয়েমেনে বিমান হামলায় নিহত ৭

news-image

আন্তর্জাতিক ডেস্ক :ইয়েমেনের রাজধানী সানায় হুথিদের একটি চেকপয়েন্টে বিমান হামলায় সাতজন নিহত হয়েছেন। এর মধ্যে একটি ট্যাক্সির ভেতরে থাকা পাঁচজন বেসামরিক নাগরিক ও দুজন সেনাসদস্য রয়েছেন। খবর আল-জাজিরা।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সানা থেকে ১০ কিলোমিটার পশ্চিমের জেলা মাসাজেদে বিমান থেকে বোমা ফেলা হয়। এতে ভীত হয়ে গাড়িটি নিকটবর্তী পেট্রল স্টেশনে ঢুকে গেলে তাতে আগুন লেগে যায়। এ অবস্থায় উদ্ধার কার্যক্রম পরিচালনা করা কঠিন হয়ে পড়ে। বিমান হামলা নিয়ে সৌদি জোটের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।

সৌদির নেতৃত্বধারী সামরিক জোট সশস্ত্র হুথি গোষ্ঠীর ওপর প্রায়ই বিমান হামলা করে থাকে। সানাসহ ইয়েমেনের উত্তরাঞ্চলের বেশির ভাগ এলাকা এ হুথি গোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়েছে। ইয়েমেনে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের হাতে দায়িত্ব তুলে দিতে ২০১৫ সালের মার্চ থেকে দেশটির গৃহযুদ্ধে হস্তক্ষেপ করে সৌদি জোট। ২০১৫ সাল থেকে শুরু হওয়া ইয়েমেনের যুদ্ধে কমপক্ষে ১০ হাজার মানুষ প্রাণ হারিয়েছে। ক্ষুধা ও দরিদ্রতায় ধুঁকছে দেশটির হাজার হাজার মানুষ।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা