,

আখাউড়ার শাহ্পীর কল্লা শহীদের মাজারের ওরসে আখেরি মোনাজাত বৃহস্পতিবার

kall majerপ্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শাহ সৈয়দ আহম্মদ গেছু দারাজ (র.) এর মাজার শরীফের সপ্তাহব্যাপী ওরসের আখেরি মোনাজাত বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। আখেরি মোনাজাতে লাখো লোকের সমাগম হবে বলে আশা করা হচ্ছে। এদিকে ওরসকে কেন্দ্র করে মাজারে এখন প্রতিদিনই হাজার হাজার ভক্তের সমাগম ঘটছে। ওরসকে কেন্দ্র করে বসেছে মেলা। সপ্তাহব্যাপী ওরস হলেও মেলা মাসাধিকাল পর্যন্ত থাকবে। মেলায় অন্যান্য জিনিস পত্রের দোকানের পাশাপাশি বাঁশ-বেত, কাঠের তৈরির জিনিসের দোকানও বসেছে। সড়ক ও রেলপথের পাশাপাশি জলপথে প্রচুর লোকজন আসছে। ওরসকে কেন্দ্র করে মাজার ও এর আশেপাশের এলাকায় নেওয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। দোকানের ইজারাদের একজন মো. হাসান খান খাদেম জানান, প্রায় এক হাজারের মতো দোকান বসেছে। এর মধ্যে খেলনা সামগ্রীর দোকানই বেশি। কাঠের তৈরি জিনিসপত্র নিয়ে বসা দোকানপাট এক থেকে দুই মাস পর্যন্ত থাকবে। মাজার পরিচালনা কমিটির সদস্য হাজী হান্নান খাদেম বলেন, ‘এবারে লোক সমাগম বেশ ভালোই। তবে দিনের চেয়ে রাতের বেলা লোকজন হচ্ছে বেশি। আখেরি মোনাজাতকে কেন্দ্র করে ইতিমধ্যেই সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে’।

এ জাতীয় আরও খবর

মোহাম্মদপুর গৃহায়ণ প্রকল্পে অনিয়ম, ফ্ল্যাট বরাদ্দের তথ্য উন্মোচন

৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হলেন খোন্দকার মোরতাজুল করিম

সংকট সমাধানে দরকার রাজনৈতিক উদ্যোগ

ইরানের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে: পাকিস্তান

ম্যারাডোনার মামলায় চিকিৎসা পরীক্ষার ফল নিয়ে ভুল স্বীকার

ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে ট্রাম্পপুত্র ব্যারনকে হত্যার হুমকি

সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ঢাকার পানি সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনসমর্থন কমেছে, রেকর্ড নিম্নে ট্রাম্পের জনপ্রিয়তা

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করবে ইউএনডিপি

দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে