,

ফিরলেন সাকিবও

news-image

 

স্পোর্টস ডেস্ক :অস্ট্রেলিয়ার বিপক্ষে ঢাকা টেস্টে ব্যাট করছে স্বাগতিক বাংলাদেশ। শুরুটা ভালো না হলেও তামিম ও সাকিবের দেড়শ রানের জুটি প্রাথমিক বিপর্যয় সামাল দেয় টাইগাররা। তামিম ব্যক্তিগত ৭১ রানে ফেরেন। এর পরপরই তামিমে পথ অনুসরণ করেন সাকিব।

এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ১৯০ রান। অধিনায়ক মুশফিকুর রহীম ১২ ও নাসির হোসাইন শূন্য রানে উইকেটে রয়েছেন।

সেঞ্চুরিটা হলো না সাকিবের। চা বিরতির দুই ওভার আগে ব্যক্তিগত ৮৪ রানে নাথান লায়নের বলে স্লিপে স্টিভ স্মিথকে ক্যাচ দিয়ে ফিরেছেন বাঁহাতি ব্যাটসম্যান। ১৩৩ বলে ১১ চারে ইনিংসটি সাজান সাকিব। সাকিবকে ফিরিয়ে রিচি বেনোর ২৪৮ উইকেট ছুঁয়েছেন লায়ন। অস্ট্রেলিয়ার স্পিনারদের মধ্যে তার ওপরে আছেন কেবল শেন ওয়ার্ন (৭০৮ উইকেট)।

এদিকে আউট হওয়ার আগে ক্যারিয়ারে নিজেদের ৫০তম টেস্টে সাকিব ও তামিম অর্ধশত তুলে নেন। নাথান লায়নকে টানা ছক্কা-চার হাঁকিয়ে তামিম ৩৯ থেকে পৌঁছে গিয়েছিলেন ৪৯ রানে। পরের ১ রান করতে তামিম খেললেন আরো ৪ বল। প্যাট কামিন্সের বল স্কয়ার লেগে ঠেলে ১১৯ বলে ফিফটি পূর্ণ করেন বাঁহাতি এ ব্যাটসম্যান।
এর আগে, রবিবার সকালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঢাকা টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। ব্যাটিংয়ে নেমে শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। বিদায় নেন তিন ব্যাটসম্যান- সৌম্য সরকার, ইমরুল কায়েস ও সাব্বির রহমান। তাদের মধ্যে সৌম্য আট রান করলেও রানের খাতা খুলতে পারেননি বাকি দুজন। ইনিংসের ৩.৬ ওভারে দলের রান তথন মাত্র ১০।

দলের এই যখন অবস্থা তখন মাঠে নামেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তাকে সাথে নিয়ে দলের হাল ধরেন ও প্রতিরোধ গড়েন উদ্বোধনী এ ব্যাটসম্যান। ইতিমধ্যে দলের বিপর্যয় কিছুটা হলেও কাটিয়েছেন তারা দুজন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে