,

টাইগারদের ৫০০তম আন্তর্জাতিক ম্যাচ

news-image

স্পোর্টস ডেস্ক : অবশেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামার অপেক্ষায় টাইগাররা। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচটি অন্যান্য ম্যাচের তুলনায় একটু আলাদাই বটে।

কেননা এই ম্যাচের মধ্যে দিয়ে সাকিব-তামিম স্পর্শ করবে নিজেদের পঞ্চাশতম টেস্টের রোমাঞ্চ। তবে এর থেকেও বড় এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে বাংলাদেশের ক্রিকেট।
রবিবার মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে বৃষ্টি বাধা না দিলে সকাল ১০টায় খেলা শুরু হবে। টস পর্বের মধ্য দিয়ে অনন্য এ কীর্তি অর্জন করবে বাংলাদেশ। এটি হবে টাইগারদের ৫০০তম আন্তর্জাতিক ম্যাচ। ইতোমধ্যেই টেস্ট স্ট্যাটাস পাওয়া ৯টি দেশ ৫০০ ম্যাচের মাইলফলক ছুঁয়েছে। সর্বশেষ জিম্বাবুয়ে এই কীর্তি অর্জন করেছে ২০১১ সালে।

বাংলাদেশ ক্রিকেট দল এখন পর্যন্ত টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি তিন ফরমেটে ৪৯৯টি ম্যাচ খেলে ফেলেছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে আজকের টেস্ট ম্যাচ দিয়ে টেস্ট স্ট্যাটাস পাওয়া দশম দেশ হিসেবে এ অভিজাত ক্লাবের তালিকায় প্রবেশ করবে বাংলাদেশ।

বাংলাদেশ তাদের প্রথম ইন্টারন্যাশনাল ম্যাচ খেলে ১৯৮৬ সালের ৩১ মার্চ। সেই ম্যাচোতি ছিল শ্রীলঙ্কায় অনুষ্ঠিত এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে। এরপর সব মিলিয়ে ৪৯৯টি ম্যাচের মধ্যে ১৩৫টিতে জয়ের স্বাদ পেয়েছে টাইগাররা। ৩৪০ ম্যাচে হার ও জয়-পরাজয়হীন থাকে ২৪টি ম্যাচ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে