,

১ সেপ্টেম্বর সংসদের তৃতীয় অধিবেশন বসছে

parlamentডেস্ক রির্পোট : রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ১৪২১ সালের ১৭ ভাদ্র মোতাবেক ২০১৪ সালের ১ সেপ্টেম্বর রোজ সোমবার বিকাল ৫ টায় ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনে দশম জাতীয় সংসদের ৩য় অধিবেশন আহবান করেছেন। তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ আহ্বান জানিয়েছেন।সোমবার সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়। তবে সংসদের অধিবেশন কতদিন চলবে তা বলা হয়নি। জানা গেছে, অধিবেশনের প্রথম দিন কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ নির্ধারণ করা হবে। একটি সূত্র জানিয়েছে, আগামী ১ সেপ্টেম্বর শুরু হওয়া সংসদের তৃতীয় অধিবেশন হবে অত্যস্ত গুরুত্বপূর্ণ। উল্লেখ্য, দশম জাতীয় সংসদের বাজেট অধিবেশন শেষ হয় ৩ জুলাই। এর আগে বর্তমান সংসদের যাত্রা শুরু হয়েছিল ২৯ জানুয়ারি।

 

এ জাতীয় আরও খবর

সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে হিরো আলমের মামলা

আসিফের কণ্ঠে মাহবুবুল খালিদের নতুন গান ‘সখি তুই কি তেল মাখিস চুলে’

ধারাভাষ্য দল থেকে বাদ আথারটন-হুসেইন

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের বৈঠক

অ্যাপল গ্লোবাল টেলের এমডি-চেয়ারম্যানের ২২ বছরের কারাদণ্ড

জামায়াত রাজনৈতিক দল নয়, একটি সমিতি: বিএনপি নেতা খোকন তালুকদার

ভারতজুড়ে বাংলাদেশের মতো অস্থিরতা সৃষ্টির অভিযোগ শুভেন্দুর

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৮৫১

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা ইশরাকের

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

নিজের সন্তানের ভবিষ্যতের জন্য ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, রায়ের কপি চেয়েছে ঢাকা