,

কসবায় জাতীয় শোক দিবস উদযাপনে প্রস্ততি সভা

sheikh mojibur rahmanশেখ কামাল উদ্দিন ॥ স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু  শেখ  মুজিবুর  রহমানের  ৩৯তম  শাহাদাত  বার্ষিকীতে জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে ১০ আগস্ট রবিবার  বিকেল  ৪টায়  কসবা  উপজেলা  নির্বাহী  অফিসারের কার্যালয়ে  প্রস্তুতি  সভা  অনুষ্ঠিত  হয়।  সভায়  কসবা  উপজেলা নির্বাহী  অফিসার  জালাল  সাইফুর  রহমান  মন্ত্রণালয়ের নির্দেশনা  পত্র  পাঠ  করে  উপস্থিত  সকলের  পরামর্শক্রমে  উপজেলা পর্যায়ের  কর্মসূচী  প্রণয়ন  করেন।  ১৫  আগস্ট  জাতীয়  শোক দিবসে সকল সরকারী, বেসরকারী, আধা সরকারী, শায়ত্ব শাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান সমূহে জাতীয় পতাকা অর্ধনমিত; শিক্ষা প্রতিষ্ঠানে শিশু  কিশোরদের  চিত্রাংকন, কবিতা আবৃতি,আলোচনা  সভা  ও  শোক  র‌্যালি;  মসজিদ,  মন্দির,  গির্জা  ওঅন্যান্য  উপাসনালয়ে  মোনাজাত  ও  প্রার্থনাসহ  বিভিন্ন কর্মসূচী পালন করার  সিদ্ধান্ত হয়। সভায় উপজেলার  বিভাগীয় কর্মকর্তা,  ব্যাংক,  বীমা,  ব্যবসায়ী,  সাংবাদিক,  শিক্ষাপ্রতিষ্ঠান  প্রধান  ও  প্রতিনিধি,  ব্যবসায়ী  এবং  বিভিন্ন সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ