,

ব্রাহ্মণবাড়িয়ায় সন্ত্রাসী হামলায় মুক্তিযোদ্ধা আহত

moktijodhaব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা ॥ পূর্ব শত্রতার জের ধরে ব্রাহ্মণবাড়িয়ায় এক বীর মুক্তিযোদ্ধা সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছে। গত শুক্রবার শহরের ফুলবাড়িয়া বাসস্ট্যান্ডে কাছে বীর মুক্তিযোদ্ধা শহরের উত্তর পৈরতলা গ্রামের মোঃ মুর্শেদ মিয়া সন্ত্রাসী হামলার শিকার হন। তিনি এখন  এখন ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিচিৎসাধীন আছেন।

জানা গেছে, পূর্ব শত্রুতায় পরিকল্পিতভাবে গত শুক্রবার সকালে মধ্যপাড়ার জুসেদ ও আলআমিন নামক ২ যুবক আরও ৪/৫ নিয়ে ফুলবাড়িয়া বাসস্ট্যান্ডের কাছে বীর মুক্তিযোদ্ধা মোঃ মুর্শিদ মিয়াকে পেয়ে তার উপর হামলা করে এবং লোহার রড দিয়ে তাকে বেধড়ক মারধোর করে গুরুতর আহত করে। হামলাকারীরা মুর্শিদ মিয়ার কাছ থেকে নগদ দেড় লক্ষ টাকা এবং একটি মোবাইল সেট ছিনিয়ে নেয়। এসময়ে আহত মুর্শিদ মিয়ার শোর চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়ে হামলাকারী ২ জনকে আটক করে পরে আটক ২ জনকে পুলিশে সোপর্দ করা হয়। আহত মুর্শিদ মিয়াকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মুর্শিদ মিয়া বাদী হয়ে সদর মডেল থানায় মামলা করেছেন। 

 

এ জাতীয় আরও খবর

সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে হিরো আলমের মামলা

আসিফের কণ্ঠে মাহবুবুল খালিদের নতুন গান ‘সখি তুই কি তেল মাখিস চুলে’

ধারাভাষ্য দল থেকে বাদ আথারটন-হুসেইন

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের বৈঠক

অ্যাপল গ্লোবাল টেলের এমডি-চেয়ারম্যানের ২২ বছরের কারাদণ্ড

জামায়াত রাজনৈতিক দল নয়, একটি সমিতি: বিএনপি নেতা খোকন তালুকদার

ভারতজুড়ে বাংলাদেশের মতো অস্থিরতা সৃষ্টির অভিযোগ শুভেন্দুর

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৮৫১

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা ইশরাকের

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

নিজের সন্তানের ভবিষ্যতের জন্য ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, রায়ের কপি চেয়েছে ঢাকা