,

হজযাত্রায় ভিসা আবেদনের মেয়াদ বেড়েছে রোববার পর্যন্ত

হজযাত্রায় ভিসার জন্য আবেদনের মেয়াদ রোববার পর্যন্ত বাড়িয়েছে সৌদি দূতাবাস। বাংলাদেশ বিমানের শেষ ফ্লাইট ২৬ আগস্ট শেষ হওয়ার কথা থাকলেও তা আরো দুই দিন বাড়তে পারে।

এর ফলে সব হজযাত্রী যেতে পারবেন বলে মনে করা হচ্ছে। অন্যদিকে, শুক্রবারও বিমানের একটি ফ্লাইট বাতিল ও দুটি ফ্লাইটের সূচি পরিবর্তন হয়েছে।

হজ অফিসের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত সৌদি আরব পৌঁছেছেন ৭৫ হাজার ৯০৩ জন যাত্রী। অপেক্ষায় আছেন ৫১ হাজার দুইশ ৯৫ জন। সূচি অনুযায়ী, বাংলাদেশ বিমানের শেষ ফ্লাইট ২৬ আগস্ট আর সাউদিয়া এয়ারলাইন্সের ২৮ আগস্ট। যে সময় হাতে আছে, তাতে প্রায় ৫২ হাজার হজযাত্রীকে সৌদি আরব পাঠানো এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাড়িয়েছে।

তবে, সৌদি দূতাবাস ভিসা আবেদনের সময় তিনদিন বাড়িয়ে দেয়ায় আশার আলো দেখছে ধর্ম মন্ত্রণালয়। প্রতিদিন বিমানের ফ্লাইট বাতিল হলেও মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মনে করছেন সবাই হজে যেতে পারবেন।

এদিকে, হাব মহাসচিব বলছেন, অতীতের তুলনায় এবার হজ ব্যবস্থাপনা অনেক ভালো। কিছু ভুলত্রুটি হলেও ভিসা আবেদনের মেয়াদ বাড়ায় এখন আর সমস্যা নেই।

হাব বলছে, কোন হজ এজেন্সি অনিয়ম করলে ছাড় দেয়া হবেনা।-তথ্যসূত্র : ইনডিপেনডেন্ট টিভি

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে