,

লিবিয়ায় নিহত ব্রাহ্মণবাড়িয়ার কামালের বাড়িতে মাতম

bb mapমাত্র এক মাস আগে লিবিয়ায় গিয়ে লাশ হলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের চাপুইর গ্রামের কামাল উদ্দিন ভূঁইয়া। অর্থ উপার্জনের আশায় নিজের জমি বিক্রি করে তিনি লিবিয়ায় পাড়ি জমিয়েছিলেন। 

খোঁজ নিয়ে জানা যায়, নিহত কামাল চাপুইর গ্রামের হেলাল উদ্দিনের ছেলে। তার মৃত্যুর খবরে পরিবারসহ গোটা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। 

সরেজমিন গিয়ে দেখা যায়, নিহত কামালের দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া বড় ছেলে সালমান (০৮) অঝরে কাঁদছেন। কাঁদো কাঁদো কণ্ডে বলছেন, ‘আমি আর কখনো বাবা বলে ডাকতে পারবো না।’  

পুত্রশোকে কামালের মা বারবার মুর্ছা যাচ্ছেন। নিহতের স্ত্রী ফরিদা বেগম মৃত্যুর খবর পাওয়ার পর থেকেই খাওয়া-দাওয়া বন্ধ করে দিয়েছেন। তবে, নিহতের চার বছর বয়সী ছোট ছেলে জাকারিয়া এখনো বুঝতে পারেনি তার বাবা বেঁচে নেই। দিব্যি প্রতিদিনের মতো খেলাধুলা নিয়ে মহাব্যস্ত সে। 

নিহত কামালের ছোট ভাই সামছুজ্জামান জানান, মারা যাওয়ার পরদিন লিবিয়ায় অবস্থানরত তাদের পাশের বাড়ির এক চাচাতো ভাইয়ের মাধ্যমে প্রথমে তারা খবরটি জানতে পারেন। 

পরে লিবিয়া দূতাবাসসহ বিভিন্ন স্থানে লাশ আনার চেষ্টা করে ব্যর্থ হয়ে অবশেষে লিবিয়ায় দাফনের জন্য পরিবারের পক্ষ থেকে লিখিত অনুমতি দেওয়া হয়।

  

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা