,

সৌদি আরবে ৩১ হাজির মৃত্যু

news-image

সৌদি আরবে বিশ্বের বিভিন্ন দেশ থেকে হজে যোগ দিতে হাজিরা পৌঁছাচ্ছেন। এরই মধ্যে রোববার পর্যন্ত ৩১ জন হাজি মারা গেছে। তবে তাদের মৃত্যুর কারণ জানা যায়নি। সৌদি কর্তৃপক্ষ কোন কোন দেশের হাজি মারা গেছে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি। তবে সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে নিহতদের সকলেই বিদেশি নাগরিক।

গত ১২ আগস্ট পর্যন্ত সৌদি আরবে বিভিন্ন দেশ থেকে ৬ লাখ ২০ হাজার হাজি পৌঁছেছেন। প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে কুড়ি লক্ষাধিক হাজি হজে অংশ নেন।

বিভিন্ন সময় সৌদি আরবে হজের সময় দুর্ঘটনা, ভিড়ে পদদলিত হয়ে ও বয়সজনিত রোগে অনেক হাজি মারা যান। হজের ব্যবস্থাপনায় কাতারের তরফ থেকে সম্প্রতি আন্তর্জাতিক ব্যবস্থাপনার কথা বলা হলেও সৌদি আরবের নেতারা বিষয়টিকে দেশটির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল বলে মন্তব্য করেন। সৌদি জোটের নেতৃত্বে কয়েকটি আরব দেশ কাতারের বিরুদ্ধে অবরোধ আরোপ করেছে। ইয়েনি সাফাক

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে