,

নারীরা নাভির নিচে পায়জামা পরলে কি নামাজ হবে?

news-image

ইসলাম ধর্ম ডেস্ক : নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দ‍র্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. আবু বকর মুহাম্মদ জাকারিয়া।

বিশেষ আপনার জিজ্ঞাসার ৫০৪তম পর্বে নারীরা নাভির নিচে পায়জামা পরলে নামাজ হবে কি না, সে সম্পর্কে রংপুর থেকে টেলিফোনে জানতে চেয়েছেন ইসরাত জাহান।সেটি গো নিউজ পাঠকদের জন্য তুলে ধরা হলোঃ

প্রশ্ন : অনেকে বলেন যে নারীরা নাভির নিচে পায়জামা পরলে নাকি নামাজ হবে না। এটা কি আসলে ঠিক?

উত্তর : নামাজের মধ্যে নারীদের সারা শরীর ঢাকতে হবে, এটা হচ্ছে নিয়ম। এমনকি পায়ের পাতা পর্যন্ত ঢাকার ব্যাপারে আলেমরা মত দিয়েছেন। নামাজের মধ্যে যদি ছুটে যায়, সেটা আলাদা কথা। কিন্তু বেশির ভাগ আলেমের মতে পায়ের পাতা ঢাকতে হবে। যদি একটা কাপড় হয় এ রকম, যে কাপড়টায় আপনার সারা শরীর ঢেকে গেছে, যেমন : ম্যাক্সি বা গাউন পরেন অনেকেই। এ ক্ষেত্রে শরীর ঢাকা হচ্ছে বড় কথা। এখন পায়জামা কোথায় নামল বা উঠল, সেটা বড় কথা নয়। পায়জামার ওপরে যদি কোনো লম্বা কাপড় থাকে, তাহলে তাঁর সালাতের কোনো সমস্যা হবে না।

যে ব্যক্তি সেটা বলেছেন, তিনি হয়তো চিন্তা করেছেন যে আপনার কাপড় হয়তো ঢাকা নেই। যদি পায়জামার ওপরে কাপড় থাকে অথবা যদি শরীর ঢাকা হয়ে যায়, তাহলে আপনার সালাতে কোনো সমস্যা হবে না। সে ক্ষেত্রে পায়জামা যদি নাভির নিচে নেমেও যায়, তাতে কোনো অসুবিধা হবে না। কারণ সালাতের জন্য মূল আদব হচ্ছে সারা শরীর ঢাকা থাকতে হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে