,

‘ফেসবুক-বন্ধু’র হাতে গৃহবধূ খুন

housewife-murder-

পশ্চিমবঙ্গের কেষ্টপুরে গৃহবধূ সোমা ঘোষ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে বীরভূম থেকে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, মৃতের ফেসবুক প্রোফাইল খতিয়ে দেখে নন্দন সেন নামে ওই যুবকের খোঁজ মেলে। মোবাইল ফোনের কললিস্টের সূত্র ধরে নন্দনের পরিচয় নিশ্চিত হন তদন্তকারীরা।

সূত্র আরও জানায়, কয়েক মাস আগে ওই গৃহবধূর সঙ্গে ফেসবুকে আলাপ হয় নন্দনের। দীর্ঘক্ষণ চ্যাটের পাশাপাশি দু’জনের মধ্যে ফোনেও নিয়মিত কথা চলতো। খুনের নেপথ্যে নন্দন ছাড়াও, আরও অনেকের যোগ রয়েছে। খুনের দিন দুপুরে নন্দন রবীন্দ্রপল্লীর ওই বহুতলে গিয়েছিলেন কিনা, তাও খতিয়ে দেখছে পুলিশ।

 

নিহত সোমা ঘোষ (ফাইল ছবি)

পুলিশের অনুমান, টাকা চেয়ে গৃহবধূকে ব্ল্যাকমেইল করছিলেন নন্দন। সোমা এর বিরোধিতা করার জেরেই তাঁকে নৃশংসভাবে খুন করা হয়।

উল্লেখ, কেষ্টপুরের রবীন্দ্রপল্লীতে বহুতল থেকে ওই গৃহকর্ত্রীর রক্তাক্ত দেহ উদ্ধার হয়। সোমবার বেলা সাড়ে ৩টা নাগাদ মেয়ে স্কুল থেকে বাড়ি ফিরে দেখে ঘরে মায়ের রক্তাক্ত দেহ পড়ে রয়েছে। গলায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, দেহটির পাশে একটি বালিশ পড়ে থাকায় প্রথমে শ্বাসরোধ করে ধারাল অস্ত্রে গলার নলি কাটা হয়। সোমার স্বামী নির্মাণ সামগ্রী সরবরাহের ব্যবসা করেন।

-অর্থসূচক

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা