সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া পৃথক সংঘর্ষে আহত ৫০, আটক ৫

images412

আমিরজাদা চৌধুরী:ব্রাহ্মণবাড়িয়ার সদর এবং বিজয়নগর উপজেলায় পৃথক সংঘর্ষে ৫০ জন আহত হয়েছে। পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা জানায়, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার দারমা গ্রামে মঙ্গলবার ঈদের জামাতে ইমামতি নিয়ে দুই পক্ষের সংঘর্ষের জের ধরে আজ সকালে সংঘর্ষ বাধে।এতে উভয় পক্ষের ৩০ জন আহত হয়। তাদের মধ্যে ১০ জন কে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত সাবেক মেম্বার রহমত আলী কে আশংকা জনক অবস্থায় ঢাকায় প্রেরন করা হয়েছে। সদর থানার এএসপি তাপস ঘোষ জানান, সংঘর্ষেরর  খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে  পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।  এ ঘটনায় ৫জন কে আটক করা হয়েছে। অপরদিকে বিজয়নগর উপজেলার ডালপা গ্রামে পূর্ব বিরোধের জের ধরে আজ বুধবার সকাল ১০টার দিকে উভয় পক্ষ দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে সংঘর্ষে

লিপ্ত হয়। এতে অন্তত ২০জন আহত হয়। সংঘর্ষে আহতদের মধ্যে ১০ জন কে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। 

 

ফাইল ফটো

এ জাতীয় আরও খবর

সৃজিতের সঙ্গে কাজ করতে চান অপু

৩৪ দিনে হামের উপসর্গ ২৩ হাজার ৬০৬ শিশুর

নিজ জেলা বগুড়ায় পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, দিনব্যাপী কর্মসূচি

আগের সরকারের ব্যর্থতায় হাম-রুবেলা প্রাদুর্ভাব বেড়েছে: স্বাস্থ্যমন্ত্রী

সাবেক মেয়র তাপস ও স্ত্রী আফরিনের ৬ ক্রেডিট কার্ড ব্যবহারে নিষেধাজ্ঞা

চার ম্যাচ হাতে রেখেই ৩৫তম লিগ শিরোপা বায়ার্ন মিউনিখের দখলে

উপসাগরে ইরানি কার্গো জাহাজ আটক, যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা চরমে

বিএনপির সংরক্ষিত নারী আসনের তালিকায় নেই শোবিজের পরিচিত মুখগুলো

পলককে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিল আদালত

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর তালিকা ঘোষণা

হরমুজ প্রণালিতে ‘বাংলার জয়যাত্রা’ চলাচলে ইরানের সহায়তা চায় বাংলাদেশ

মিরপুরে রুবেলকে আবেগঘন বিদায় দিল বিসিবি