শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অচিরেই ৭০ টি ইঞ্জিন যুক্ত হচ্ছে রেলে

বিশেষ প্রতিনিধি : অচিরেই রেলে ৭০টি নতুন ইঞ্জিন যুক্ত হচ্ছে। এজন্য ইতোমধ্যে টেন্ডার আহবান করা হয়েছে বলে জানালেন রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক।
মন্ত্রী বলেন, রেলপথ একটি নিরাপদ গণপরিবহন। প্রধান মন্ত্রীর নির্দেশে এই পরিবহনে যাত্রীসেবা বাড়াতে আমরা ইতোমধ্যে ৫৪০ টি ইঞ্জিন এনেছি। ভারতের অর্থায়নে আরও ১২০টি কোচ বহরে যোগ হবে। এসব ইঞ্জিন এবং কোচ রেলবহরে যুক্ত হলে আর কোন সমস্যা থাকবে না।
রেলপথ মন্ত্রী আজ রোববার দুপুরে ট্রেন যাত্রীদের খোঁজ খবর নিতে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে এসে একথা বলেন। প্রায় দুই ঘন্টা বিলম্বে আসা চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী মহানগর প্রভাতি ট্রেনের যাত্রীদের সঙ্গে তিনি কথা বলেন। এসময় তার সাথে স্থানীয় সংসদ সদস্য উবায়দুল মোকতাদির চৌধুরীসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্ত্রী সাংবাদিকদের বলেন, বিএনপির শাসনামলে চারদলীয় জোট সরকার এক ইঞ্চি পরিমান রেলপথও মেরামত করেনি। ফলে এখন ট্রেনের শিডিউল ঠিক রাখা যাচ্ছে না। এখন জীর্ণশীর্ণ রেললাইনে ট্রেন ধীরে চলার জন্য রেলের চালকদের নির্দেশনা দেওয়া আছে। এতে ট্রেনগুলো কিছুটা বিলম্বে চলাচল করছে।

এ জাতীয় আরও খবর

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা

হাতিয়ায় ছাত্রদল নেতার বাড়িতে ভাঙচুরের অভিযোগ

৮.৫২ লাখ কোটি টাকার ছায়া বাজেট এনসিপির

পদ্মায় বাস দুর্ঘটনা, তদন্তে দুই কমিটি

প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ

রামিসা ধর্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন

বিনিয়োগ টানতে রোড শো আয়োজনের সিদ্ধান্ত

প্রধানমন্ত্রীর কার্যালয়ের তার চুরিতে ২ জন গ্রেপ্তার

আদ্-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: মন্ত্রী