,

আবার শুরু সংঘর্ষ, গাজায় মৃত বেড়ে ১০৩৩

image (2)

ভেঙে গেল যুদ্ধবিরতি। আকাশ, স্থল ও জলপথে গাজায় ফের আঘাত হানতে শুরু করল ইজরায়েল। এর আগে জাতিসঙ্ঘের আবেদন মেনে যুদ্ধবিরতির সময়সীমা আরও ১২ ঘণ্টা বাড়ানোর কথা ঘোষণা করেছিল ইজরায়েল। স্থানীয় সময় অনুযায়ী রবিবার মধ্যরাত পর্যন্ত যুদ্ধবিরতি চলার কথা ছিল। কিন্তু হামাস আবার রকেট ছোড়া শুরু করেছে এই অভিযোগে পাল্টা আঘাত হানল ইজরায়েল।
১২ ঘণ্টার যুদ্ধবিরতির সুযোগে গাজায় শুরু হয় উদ্ধার ও রসদ সংগ্রহের কাজ। ওই সময়ের মধ্যে ১৫০টি মৃতদেহের সন্ধান পাওয়া গিয়েছে বলে প্যালেস্টাইন স্বাস্থ্য দফতর সূত্রে খবর। এতে গাজায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০৩৩। প্রাণ হারিয়েছেন ৪৩ জন ইজরায়েলিও।
যুদ্ধবিরতির সময়ে গাজার জনশূন্য রাস্তা মানুষ আর গাড়ির ভিড়ে ভরে ওঠে। ব্যাঙ্ক ও নানা বিপণির

গাজায় ইজরায়েলের রকেট হামলা। ছবি: রয়টার্স।

সামনে দীর্ঘ লাইন পড়ে যায়। অনেকেই তাঁদের ফেলা আসা ঘর দেখতে যান। কিন্তু বাড়ির খোঁজে গিয়ে অনেকেই হতাশ হয়েছেন। কারণ, অধিকাংশ বাড়িই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
যদিও এই যুদ্ধবিরতির মধ্যেই ইজরায়েল হামাসের সুড়ঙ্গগুলি ধ্বংসের কাজে নেমেছে। হামাসের তরফ থেকে ইজরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে বলে অভিযোগ তোলা হয়েছে। ইজরায়েলি সেনা সূত্রে খবর, রবিবার ভোরের দিকে হামাসের মর্টার আক্রমণে তাদের এক জন সেনা প্রাণ হারিয়েছেন। এ ছাড়া দক্ষিণ ও মধ্য ইজরায়েলের দিকে হামাস রকেটও ছুড়েছে বলে অভিযোগ। এর মধ্যে একটি রকেট ‘এশাকোল রিজিওনাল কাউন্সিল’-এ আঘাত করে। তবে এই হামলায় কেউ হতাহত হননি। হামাসের জঙ্গি শাখা কাসেম ব্রিগেড জানিয়েছে, তারা ইজরায়েল লক্ষ্য করে মাঝারি ও দূরপাল্লার রকেট ছুড়েছে। জবাবে শুরু হয়েছে ইজরায়েলি আক্রমণও। গাজা ফিরে গিয়েছে তার পরিচিত অবস্থায়।
অন্য দিকে প্যারিসে যুদ্ধবিরতির আলোচনা চলছে। তবে ইজরায়েলি প্রশাসন সূত্রে খবর, এই যুদ্ধবিরতি সাময়িক। আশু স্থায়ী যুদ্ধবিরতির সম্ভাবনা খুবই কম। প্রায় একই মত হামাসেরও। মিশর ও ইজরায়েল তাদের উপর থেকে অবরোধ না তুললে তারা যুদ্ধবিরতিতে সম্মত হবে না। তা ছাড়া দীর্ঘ স্থায়ী যুদ্ধবিরতির আগে গাজা থেকে ইজরায়েলি সেনা সরিয়ে নিতে হবে বলেও হামাসের দাবি। এ দিকে প্যারিসের আলোচনায় মিশর, ইজরায়েল ও প্যালেস্টাইনীয় কোনও প্রতিনিধি যোগ দেননি। ফলে এই আলোচনা থেকে কোনও সুখবর পাওয়ার সম্ভাবনা কম বলেই ইজরায়েলের মত।

আনন্দ বাজার

এ জাতীয় আরও খবর

মোহাম্মদপুর গৃহায়ণ প্রকল্পে অনিয়ম, ফ্ল্যাট বরাদ্দের তথ্য উন্মোচন

৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হলেন খোন্দকার মোরতাজুল করিম

সংকট সমাধানে দরকার রাজনৈতিক উদ্যোগ

ইরানের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে: পাকিস্তান

ম্যারাডোনার মামলায় চিকিৎসা পরীক্ষার ফল নিয়ে ভুল স্বীকার

ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে ট্রাম্পপুত্র ব্যারনকে হত্যার হুমকি

সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ঢাকার পানি সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনসমর্থন কমেছে, রেকর্ড নিম্নে ট্রাম্পের জনপ্রিয়তা

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করবে ইউএনডিপি

দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে