শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সভাপতিকে ছাতা দিতে দেরী হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় একটি প্রাইভেট ক্লিনিকে ছাত্রলীগের হামলা- ভাংচুর

masum billahআমির জাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়ায় জেলা ছাত্রলীগের সভাপতি মাসুম বিল্লাহকে ছাতা দিতে দেরী হওয়ায় একটি প্রাইভেট ক্লিনিকে হামলা ও ভাংচুর করেছে ছাত্রলীগের ক্যাডাররা। আজ শনিবার দুপুরে জেলা সদর হাসপাতাল সংলগ্ন ক্রিসেন্ট ডায়াগনষ্টিক সেন্টারে হামলা-ভাংচুর করা হয়।জানা গেছে, আজ শনিবার দুপুরে জেলা ছাত্রলীগের সভাপতি মাসুম বিল্লাহ তার স্ত্রীকে চিকিৎসা করাতে নিয়ে আসেন ক্রিসেন্ট ডায়াগনস্টিক সেন্টারে।

দুপুর ২টার দিকে হঠাৎ বৃষ্টি নামলে মাসুম বিল্লাহ ক্লিনিকের অভ্যর্থনা কেন্দ্রের লোকদের কাছে একটি ছাতা চান। ছাতা দিতে দেরী হওয়ায় তার সাথে ক্লিনিকের কর্মচারীদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাকে একটি ছাতা দেয়া হলে তিনি ছাতাটি না নিয়ে ক্লিনিক ত্যাগ করেন।
মাসুম বিল্লাহ চলে যাওয়ার পর ছাত্রলীগ নেতা হিমেলের নেতৃত্বে ছাত্রলীগের ক্যাডাররা এসে ক্লিনিক ব্যাপক ভাংচুর করে। এসময় ওই সড়কে সকল দোকানপাট বন্ধ হয়ে পড়ে। খবর পেয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) কামাল পাশা ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
এ ব্যাপারে ক্রিসেন্ট ডায়াগনষ্টিক সেন্টারের পরিচালক ডাঃ রানা নুরুস শামস জানান, জেলা ছাত্রলীগের সভাপতি মাসুম বিল্লাহকে ছাতা দিতে দেরী হওয়ায় তার অনুসারীরা এ ঘটনা ঘটিয়েছে। তিনি বলেন তাকে ছাতা দিতে দেরী হওয়ায় তিনি ছাতা না নিয়েই চলে যান। পরে তার অনুসারীরা আমাদের প্রতিষ্ঠান ভাংচুর করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ ব্যাপারে জেলা ছাত্রলীগের সভাপতি মাসুম বিল্ল¬াহ বলেন, ছাতা না দেয়ায় প্রথমে আমি আমার পরিচয় দেই। পরে ছাতা দিতে দেরী হওয়ায় তাদেরকে ধমক দিয়ে চলে যাই। তিনি বলেন, এই অপ্রীতিকর ঘটনার জন্য আমি দুঃখিত।


 

এ জাতীয় আরও খবর

না জিতেও নকআউটে অস্ট্রেলিয়া, আশা আছে প্যারাগুয়েরও

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ’

জার্মানিকে হারিয়ে ছুটিতে ইকুয়েডর

শি জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

হোসেনি দালান থেকে শুরু হয়েছে তাজিয়া মিছিল

ভেনেজুয়েলায় ভূমিকম্প : ২৩৫ জনের মরদেহ উদ্ধার, আহত ১ হাজার ৫ শতাধিক

সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে : শফিকুর রহমান

স্বস্তি নেই বাজারে, চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ-মুরগি-সবজি

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ-চীনের ১৩ সমঝোতা স্মারক সই

ন্যানসি-কন্যার কণ্ঠে বিশ্বকাপের ‘দাই দাই’ গান