,

সাকিবকে পেছনে ফেলে শীর্ষে অশ্বিন

অশ্বিনের রেটিং পয়েন্ট ৪০৫, আর সাকিবের ৩৬২।

কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে ক্যারিয়ার সেরা ১২৪ রানের ইনিংস খেলার পাশাপাশি পাঁচ উইকেট নিয়েছেন অশ্বিন। দুই দিন হাতে রেখে ভারতের এক ইনিংস ও ৫১ রানের সহজ জয়ে বড় অবদান তার অলরাউন্ড পারফরম্যান্সের।

গত মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে অমীমাংসিভাবে শেষ হওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজে সাকিবও ভালো করেন। চার ইনিংসে একটি অর্ধশতকসহ ৬০.৫ গড়ে ১২১ রান আসে তার ব্যাট থেকে। আর বাঁহাতি স্পিনে ৩০.১৪ গড়ে নেন ৭ উইকেট। কিন্তু কলকাতা টেস্টের পারফরম্যান্স দিয়ে সাকিবকে পেছনে ফেলে দিয়েছেন অশ্বিন।

ওয়ানডে অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান আগেই হারিয়েছেন সাকিব। পাকিস্তানের মোহাম্মদ হাফিজের পেছনে থেকে তার অবস্থান দ্বিতীয়।

টেস্ট বোলারদের র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের পক্ষে অবশ্য সাকিবই সবচেয়ে ওপরে। এখানে তার অবস্থান ষোড়শ।

ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়েও দেশের পক্ষে সেরা অবস্থান সাকিবের, ২৯তম। তার ঠিক পরেই ৩০তম স্থানে আছেন তামিম ইকবাল।

নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি শতকসহ সিরিজ-সর্বোচ্চ ৩৭৬ রান করা মুমিনুল হক আছেন ৩১তম স্থানে।

এ জাতীয় আরও খবর

ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা

ফিরছেন প্রীতম হাসান

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, হাতকাটা কাশেম ৫ দিনের রিমান্ডে

নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ হোসেন

‘আগ্রাসনের স্বীকার যেন দেশের মানুষ না হন, আমরা সজাগ থাকব’

কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, শর্টগান ফেলে পালাল বিএসএফ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি

মহানবী (সা.)-এর জীবন-আদর্শ অনুসরণ করে কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

ভুল তথ্য দিয়ে দুঃখ প্রকাশ করল সিপিডি

বিদিশা এরশাদ গ্রেপ্তার

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি