শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

অবশেষে অাপিল করলেন সাকিব

sakib picঅবশেষে আনুষ্ঠানিকভাবে আবেদন করলেন বাংলাদেশ জাতীয় দল থেকে ছয় মাসের জন্য নিষিদ্ধ হওয়া ক্রিকেটার সাকিব আল হাসান। আজ রবিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) লিখিতভাবে শাস্তি কমানোর আবেদন করে এই অলরাউন্ডার। এ আবেদনের পরিপ্রেক্ষিতে বিসিবি এখন সিদ্ধান্ত নেবে তাঁর শাস্তির মেয়াদ কমানো হবে কিনা।

আপিল শেষে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর না দিয়ে শুধু হাতে থাকা একটি কাগজ পাঠ করেন তিনি। তাতে যা লেখা ছিল, তা নিচে তুলে ধরা হলঃ

‘আসসালামুয়ালাইকুম। আমি দেশবাসী এবং বিসিবি’র নিকট দুঃখ প্রকাশ করছি। আমার কারণে বিসিবি এবং বাংলাদেশ দল যদি ক্ষতিগ্রস্থ হয়, তবে তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। একই সাথে আমার ভক্ত, সমর্থক এবং দর্শকের কাছে দুঃখ প্রকাশ করছি।’

‘ক্রিকেট থেকে দূরে থাকাটা আসলেই কষ্টকর। এর থেকে দুঃখের আর কিছুই হয় না। আমি অনূর্দ্ধ-১৫ থেকে বিসিবি’ লোগো গায়ে জড়িয়ে খেলে আসছি। এটা আমার কাছে অনেক গর্বের বিষয়। আমি আবারো জাতীয় দলের হয়ে সব কিছু উজার করে দিতে চাই। কারণ আমি বিসিবি ও বাংলাদেশ জাতীয় দলের কাছে বড় হয়েছি।’

‘আমি বিসিবি’র কাছে আবেদন করেছি যাতে আমার সাসপেনশনের বিষয়টি পূর্নবিবেচনা করা হয়।’ এ কথাগুলো সাকিব চলে যান।

সম্প্রতি লিখিত অনাপত্তিপত্র (এনওসি) না নিয়ে ক্যারিবীয় প্রিমিয়ার লিগে খেলতে যাওয়া নিয়ে সৃষ্ট বিতর্কের পর সাকিবকে ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে ছয় মাসের জন্য নিষিদ্ধ করা হয়। এ ছাড়া আগামী দেড় বছর বিদেশি ঘরোয়া লিগগুলোতে তাঁকে খেলতে না দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়।

এরপর সাকিব নিজে বিসিবি সভাপতি নাজমুল হাসানের সঙ্গে দেখা করে নিজের অবস্থান ব্যাখ্যা করে শাস্তির মেয়াদ পুনর্বিবেচনার আবেদন জানান। তখন বিসিবি সভাপতি সাকিবকে লিখিত আবেদনের পরামর্শ দেন। তারই পরিপেক্ষিতে আজ আপিল করলেন সাকিব।

এ জাতীয় আরও খবর

না জিতেও নকআউটে অস্ট্রেলিয়া, আশা আছে প্যারাগুয়েরও

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ’

জার্মানিকে হারিয়ে ছুটিতে ইকুয়েডর

শি জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

হোসেনি দালান থেকে শুরু হয়েছে তাজিয়া মিছিল

ভেনেজুয়েলায় ভূমিকম্প : ২৩৫ জনের মরদেহ উদ্ধার, আহত ১ হাজার ৫ শতাধিক

সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে : শফিকুর রহমান

স্বস্তি নেই বাজারে, চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ-মুরগি-সবজি

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ-চীনের ১৩ সমঝোতা স্মারক সই

ন্যানসি-কন্যার কণ্ঠে বিশ্বকাপের ‘দাই দাই’ গান