শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

টিস্যু পেপার দিয়ে বানানো হচ্ছে দই- মাঠা

puraton_1320989326_5-4চলতি রমজান এবং আগাম ঈদকে সামনে রেখে ভালোই কাটতি দেশে তৈরি বিভিন্ন কোম্পানির দই-মাঠার। কিন্তু দেশ সেরা বিভিন্ন কোম্পানির দই আর মাঠা কোনো রকম নিয়ম-নীতির তোয়াক্কা না করে বস্তির মধ্যেই অস্বাস্থ্যকর এবং দুরঘন্ধ যুক্ত নোংরা পরিবেশে বানানো হচ্ছে।

আর রমজানে ভালোই বিক্রি বাড়ছে এসব নোংরা অস্বাস্থ্যকর দই-মাঠার। অস্বাস্থ্যকর কারখানাগুলো বন্ধে প্রশাসনের নেই কোনো নজরদারি। মিরপুরের বস্তি এলাকায় ছোট্র একটি কক্ষে বানানো হচ্ছে ‘রাজধানী মাঠা’।

একেতো নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে তার উপর টিস্যু পেপার দিয়ে দুধের সর তৈরি করে এটিকে আসল মাঠা প্রমাণ করার কাজে ব্যস্ত এসব অসাধু কারিগররা। শুধু কি মাঠা? ছোট্ট এই কারখানাটিতে কি বানানো হয়না?

দেশ সেরা নামি ব্র্যান্ডের দই এবং দুধও বানানো হয় এখানে। এসব কারখানার নেই কোনো রেজিস্ট্রেশন। নামি কোম্পানি পণ্যের স্টিকার লাগিয়ে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে এসব অসাধু ব্যবসায়ী।

কালসি এলাকার এক বস্তিতে বাথরুমে বানানো হচ্ছে ভেজাল মাঠা, মাছ-মাংসের সঙ্গেই তা ঠান্ডা হচ্ছে একই ফ্রিজে। নোংরা তো বটেই একরকম অস্বাস্থকর পরিবেশে নষ্ট দুধ- দই মিশিয়ে বানানো হচ্ছে ভেজাল মাঠা।

তবে কিভাবে- এসব মাঠা আর দই বানানো হয় তা একবার স্বীকার করেও, পরক্ষণেই আবার অস্বীকার করে এই অসাধু কারিগর। রাজধানীতে এমন কতগুলো নকল বা ভেজাল দই আর মাঠা তৈরির কারখানা আছে তার কোনো হিসেব নেই।

মাঝে-মধ্যে এসব কারখানায় ভ্রাম্যমান আদালত জেল- জরিমানা করে সিলগালা করে দিলেও ছাড়া পেয়ে, আবারো ভেজাল ব্যবসা করে এসব অসৎ আসাধু ব্যবসায়ীরা।

এ জাতীয় আরও খবর

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা

হাতিয়ায় ছাত্রদল নেতার বাড়িতে ভাঙচুরের অভিযোগ